somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগ-বিএনপির ক্ষমতাকেন্দ্রিক বর্তমান বিপরীতমুখি অনড় অবস্থানে তৈরী হওয়া সংঘাতময় পরিস্থিতির সুযোগ নিচ্ছে কারা?

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* বাংলাদেশের প্রধান দুই বুর্জোয়া দল আওয়ামীলীগ-বিএনপির ক্ষমতাকেন্দ্রিক বর্তমান বিপরীতমুখি অনড় অবস্থানে তৈরী হওয়া সংঘাতময় পরিস্থিতির সুযোগ নিচ্ছে কারা?

* জামাতে ইসলাম কি এর সুযোগে নাশকতা চালিয়ে সর্বোচ্চ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরীর চেষ্টা করছে না?
* যুদ্ধাপরাধের বিচারে দন্ডপ্রাপ্ত নেতাদের মুক্ত করতে ও বিচারকে বানচালে কি তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে না?
* দুই দলকে সর্বোচ্চ সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও দুই দলে বিদ্যমান তার দোসররা এদেশে সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপনের পাঁয়তারা করছে না? (মধ্যপ্রাচ্যে মার্কিনী সামরিক হস্তক্ষেপের নমুনাগুলো কি আমরা জানি না?)
* এর পূর্বেও কি তারা বিভিন্ন অজুহাতে বঙ্গোপসাগরে নৌবহর পাঠানোর চেষ্টা চালায়নি? সেন্ট মার্টিন ও চট্টগ্রাম বন্দর কিনতে চায়নি?
* এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার ৬০ ভাগ রণতরী মোতায়েনের ঘোষণা থেকে কি সে সরে এসেছে?
* পার্বত্য অঞ্চলের উত্তেজনা এবং রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের কতক অঞ্চল নিয়ে মার্কিনের আজ্ঞাবহ ইজরায়েলের মতো কৃত্রিম রাষ্ট্র বানিয়ে এ অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির চক্রান্ত থেকে কি মার্কিনীরা সরে এসেছে?
* জামাত ইসলামের পক্ষ নিয়ে মার্কিনীরা তাকে মডারেট ইসলামিক পার্টি হিসেবে কি ঘোষণা দেয়নি?
* হেফাজত নিয়ন্ত্রিত মাদ্রাসায় যেয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত কি গোপন বৈঠক করেনি?

* বাংলাদেশের রাজনীতিতে বর্তমান অস্থিরতা ও নৈরাজ্যের প্রধানতম সুফলভোগি কি ফ্যাসিবাদি জামাতে ইসলাম ও মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিদেশিরা নয়?
* সকল বামপন্থীরা এ দুই প্রধান শত্রুর বিরুদ্ধে সমানভাবে সরব নয় কেনো? এমনকি আমার অনেক সহযোদ্ধাদের ভেতর এ নিয়ে এত দোদুল্যমানতা দেখছি, কিন্তু কেনো?
* দ্বিদলীয় বৃত্তের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি বলয় গড়ে তোলার এটাই কি মোক্ষম সময় নয়? সিপিবি-বাসদের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার উদ্যোগ কি সময়োপযোগি নয়?
* আওয়ামীলীগের ভেতর ঢুকে যাওয়া বামরা একে বলছেন বিএনপি ঘরানার জোট। আবার জামাত ইস্যুতে কিছুটা নিস্প্রভ কয়েকটি বাম দল বলছে আওয়ামী ঘরানার জোট। কিসে প্রমাণ হবে এটি প্রকৃত বিকল্প রাজনৈতিক জোট?
* বাংলাদেশের এ দু প্রকৃতির বামরা একপক্ষ আওয়ামী বিরোধীতা আবার আরেক পক্ষ বিএনপি বিরোধীতার নাম করে বাম বিকল্প করার ক্ষেত্রে অন্তরায় তৈরী করছেন কেনো? বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির বলয় তৈরী না করে এরা কি আখেরে দ্বি দলীয় রাজনীতিরই এজেন্ডা বাস্তবায়ন করছেন না?

বামপন্থী প্রগতিশীল গণতন্ত্রমণা বন্ধুদের নিকট আবেদন, আসুন বিবদমান পরিস্থিতিতে দেশ রক্ষায় একে অপরের বিরুদ্ধে কাঁদা না ছুঁড়ে সকল দূর্নাম ঘুচিয়ে এক হই। ঐতিহাসিক সুযোগ সবসময় আসে না। ভুল করলে ইতিহাস কি আমাদের ক্ষমা করবে?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×