লাশের উপর লাশ
তার উপর লাশ
খড়ের গাদার মত লাশ ।
আমি তখন যাচ্ছিলাম বাড়ি
পালিয়েই বলতে হবে
লাশগুলো পেরুচ্ছিলাম প্রাণভয়ে ।
আমি একা নই শত শত প্রাণভীরু দলে দলে
বাংলার মানচিত্রে লাগা পবিত্ররক্তগুলোকে মাড়িয়ে
যাচ্ছিলাম বাড়ি প্রাণপাখিটা বাঁচাব বলে ।
সে এক কঠিন সময় চাঁদের অমাবস্যার চেয়েওঅন্ধকারময়
কাউকে চিনতে চাচ্ছে না মন নিজের স্ত্রী কে পর্যন্ত নয়
চিন্তা শুধু একটাই প্রাণটা যেন প্রাণেই রয় ।
প্রাণটা প্রাণেই রয়েছিল, এখনও রয়েছে প্রাণে, এখন এ স্বার্থপর প্রানটা আছে বোবা হয়ে ।
এখনও এ হাত উঠে না রুখে
প্রানপাখি যায় যদি উড়ে
এখনও এ মুখ প্রতিবাদে বোবা
যে করেই হোক রাখতে হবে প্রানটা ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৬ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




