আমি জীবনকে জানি, দেখেছি এবং চিনি;
এ বড় বৈচিত্রময়, এর রূপ বদলায় প্রতিদিনই ।
একে যদি আকাশের সাথে তুলনা কর,
কখনও এর হাসিমাখা সুখ
কখনওবা কান্নাভরা দুঃখ ।
একে যদি নদীর সাথে তুলনা কর;
তবে বর্ষায় এর উন্মাদনা
আর শীতে স্থবিরতা ।
একে যদি কবিতার সাথে তুলনা কর;
কখনও এর বিদ্রোহী বাণী
কখনওবা প্রেমের মাধুরী ।
একে যদি প্রকৃতির সাথে তুলনা কর;
কভুবা এটি রূপময় লাবণী
হঠাৎ আবার উন্মত্ত বৈশাখী ।
একে যদি গণিতের সাথে তুলনা কর;
কখনও এটি +
কখনওবা - ।
সবশেষে বলি "জীবনের তুলনা
পুরো জীবনটা ।"
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৬ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




