কহিতেছে এক নেতা নির্বাচনের,
"আর কোন দুঃখ কষ্ট থাকিবে না আপনাদের"।
হঠাৎ করিয়া এক বৃদ্ধা দাড়াইয়া,
অতি করুণ স্বরে কহিল সে কাঁদিয়া,
"বাজান আজ দুই দিন হয় খাই নাই কিচ্ছ ু,
পাঁচটা টেকা দ্যান একটা পায়েরুটি খামু"
শুনিয়া সেই করুণ আর্জি, চাহিল নেতা বৃদধার প্রতি,
তর্জনি ঁহাকাইয়া, গলাখানা বাড়াইয়া, কহিল সে রাগিয়া,
"চুপ কর বুড়ি দেখছিস না তুই আমি ভাষণ দিচ্ছি ।'
শ্রবণ করিয়া সেই বজ্রবাক্য বৃদ্ধা চলিলেন
চলিতে চলিতে পথে হঠাৎ দাড়াইয়া কহিলেন বৃদ্ধা কাঁদিয়া,
"না না না আমি আর ভোট দিমু না
অরা কেউ মানুষ না । "
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




