somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ দিনে ভারত ভ্রমন, পর্ব-০১।

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ময়নাগুড়ি, কুচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত। বাংলাদেশের মতো এখানেও রিকশা চলে)


বর্তমানে ভারতের ভিসা প্রসেসিং বেশ সহজ ও ঝামেলাহীন। সহজে পাওয়া যায় ভারতীয় ভিসা। নতুন পাসপো্র্টেও এক বছর মাল্টিপল। যেখানে বছর কয়েক আগে ভারতের ৭ দিনের ভিসা পেতে গলদঘর্ম হতে হতো বাঙ্গালী নাগরিকদের। এতে ভ্রমনপ্রিয় বাঙ্গালী সহজেই ভারতে ঢুকতে পারছে। আর একটি সুবিধা তা হলো, বর্তমানে এক ভিসার ৩টি বর্ডারে ও বাই এয়ারে এই চার পথে যাওয়া যায়। আগে শুধুমাত্র একই পথে যাওয়া আসা করা যেত!

এই সুবিধাটা আমিও কাজে লাগালাম। এক দিনের মধ্যে ই ভারতের ময়নাগুড়ি থেকে ঘুরে আসলাম, বুড়িমারি বর্ডার দিয়ে। আমার এক আত্নীয়ের বাড়ি বুড়িমারি থেকে অনেক কাছে, ঢাকা থেকে ২ দিন আগেই সেই বাড়িতে উপস্থিত হই, তৃতীয়দিন সকালে মটর সাইকেল যোগেই চলে গেলাম লালমনির হাট জেলার পাটগ্রাম থানার বুড়িমারি স্থলবন্দরে। মাত্র ৪০ কিমি রাস্তা। যানজট বিহীন রাস্তা দ্রুতই পৌছে গেলাম সেখানে। এর আগে পাটগ্রাম সোনালী ব্যাংক থেকে ৫০০ টাকার ভ্রমন ট্যাক্স চালান নিতে হলো। সেখানে আধাঘন্টা সময় লেগেছে।

(সোনালী ব্যাংক পাটগ্রাম শাখা)




(৫০০ টাকার ভ্রমন ফি, সোনালী ব্যাংক এই চালান করে থাকে, বাই রোড ভারত যেতে এইটা লাগবেই)




সোনালী ব্যাংকে কাজ শেষ করে বুড়িমারি বর্ডারের দিকে রওয়ানা দিলাম। ২০ মিনিটেই পৌছুলাম। এরপর একটা দালাল ম্যানেজ করলাম। আমার ফুফাতো ভাই ঐ দালালের পরিচিত। আমি বর্ডার দিয়ে কখনো ভারত যাই নাই তাই তার হেল্প নিলাম। সেই সব কাজ করলো

(৬০ টাকা নিয়েছিল, কিন্তু দেখেন কত টাকা লেখছে!)




ওখানে ডিপার্চার কার্ড ফিলাপ করলাম, দালালে ফিলাপ করে দিতে চাইলো, কিন্তু আমিই করলাম। এরপর ইমিগ্রেশন পুলিশের কাছে গেলাম ওখানে আমার পাসপোর্টে একটা সিল মারলো। প্রতি পদে পদে দালালে ভর্তি। পরের বার গেলে কোন দালাল মালাল দরকার নাই। নিজে নিজে করুম। এরপর নোমেন্স ল্যান্ডের দিকে ধাবিত হলাম।

(ঐ দেখা যায় ইন্ডিয়া, সামনে নো ম্যান্স ল্যান্ড)




বাংলাদেশ সেকশনে বিডিআর আমার লাগেজ চেক করলো। তারপর তাদের খাতায় কি যেন লিখে আমাকে ছেড়ে দিল। নোম্যান্স ল্যান্ড পার হয়ে আমি চলে গেলাম ভারতের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা বিওপি ইমিগ্রেশন পুলিশ অফিসে। ওখানে যাবার আগে বিএসএফ আমার লাগজে চেক করলো। পরে আমি চলে গেলাম ইমিগ্রেশন পুলিশ অফিসে, ওখানে এরাইভাল কার্ড ফিলাপ করলাম পরে ইমিগ্রেশন পুলিশ আমার পার্সপোর্টে সিল মারলো। এই শেষ হলো চেকআপ পর্ব। এখন ভারত ভ্রমন পর্ব।


(বাংলাদেশে পাথর আনলোড করে ভারতে ফিরছে ভারতীয় ট্রাক)

১ম পর্ব শেষ। ২য় পর্ব কয়েকদিন পর আপলোড দেবো।


ধন্যবাদ।



সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×