নারঙ্গী বিকেল, পিছনে ফেলে এসে আলোর দীঘি
অন্ধকারের মুখোমুখি, এইখনে, এই বৈতরনীর তীরে
ঝাউ গাছ অন্ধকার, সোনালী জল অন্ধকার কাশবন অন্ধকার
গোধূলী চিহ্নরেখা সমস্ত সন্ধ্যায়
মানুষীরা জেগেছিল ভোরে
পাতার শব্দের মতো সারাদিনের উচ্চারণ
পথে পথে নিয়েছি কুড়িয়ে ভষ্মীভূত অভিলাষ
রাত ভর কঠিন কষ্টে জেগে থেকে বিমূর্ত চিৎকারে
শব্দহীন পাখির মতো নীরব অরণ্যে
কবিতার মতো ভাবি; কবিতার মতো চেয়ে থাকি
আমার একান্ত বশ্রুত আনন্দে।
কেউ কেউ হারিয়েছে মধ্য প্রহরে দিনান্তের আগে
কেউ কেউ এখনো জেগে আছে যন্ত্রণার দানবী কোলে
তাদের সাথেই আমার আনাগোনা দেনা-পাওনা যত সব হয়
মিশিয়েছি হৃদয়ে অনিবার্য নিরপে দরদে
কবিতার মতো
কবিতার খাতায়
নির্ভরযোগ্য সুখের মতো সুখ - কষ্ট সুখ
গোধূলী পিদিম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


