১
ঠার মারিয়া কন্যা তুমি বাড়ির ভিত্রে হাইঞ্জাইল্যা
পরাণ পক্ষী আমার ওগো কেনে তুমি আঞ্জাইল্যা।
হে দিন থাইক্যা চোক্ষের ঘুম দিলা হারাম কইর্যা
মন চায় গো কন্যা তোমায় ডাহি পরান ভইর্যা।
সনায় দেহি তোমায় আমি দিনেও দেহি ফরি
ফুলের উফ্রে হাসি তোমার খায় যে গড়াগড়ি।
দেউড়ির বাইরে খাড়াউয়্যা রই উহিঝুহি মারি
কন্যা তুমি কই লুকাইল্যা চুলের বেণী ছাড়ি।
এমন যদিই মনে ছিল তয় কেনে দিলা ঠার
আউলা বাতাস বনে কেনে আমায় করলা বার
উতাল-পাতাল দইর্যায় কেনে দিলা ফালাইয়্যা
বুকের মাঝে যেন দিলা আইল্যাখানি জ্বালাইয়্যা?
তুষের আগুন হারাক্ষণই জ্বলছে বুকের মাঝে
এমন টিসি করা কইন্যা তোমার কী গো সাজে?
২
পরাণ পাখি মনের মাঝে ধরফরাইয়্যা মরে
মনের ভিত্রে আগুন ক্যানে জ্বলে আমার ঘরে
মনের সাধে আমি কি আর থাকি লুকাইয়্যা
বাড়ির ভিত্রে থাইক্যা আমি মরছি ধুকাইয়্যা
মনে চায় গো পক্ষীর মত উড়াল দিয়া যাই
যহন দেহি তোমার ছেমা আমার চোক্ষে নাই।
কত কথা ভাবি মনে ফাঙ্কায় তুলছি ফুল
তবুও তুমি আমায় কভু বুইঝো নাগো ভুল।
তুমি যহন কান্দার ক্ষেতে গানো দেওগো টান
তুফান উঠে বুকের মাঝে কাঁপতে থাহে জান
কান দুইড্যা খাড়া কইর্যা থাহি হারাক্ষণ
তুমি যহন হাঁইট্যা যাওগো কান্দে আমার মন
একটা কথা হুনতে আমার বুক করে আনচান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


