রাত্রি কবিতা
১৩ ই জুন, ২০০৮ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত নিঝ্ঝুম
চোখ নির্ঘুম,
মন আনমনা
হয় তারা গোনা।
কুকুরের ডাক,
গার্ডের হাক,
একঘেয়ে সুরে
ঝিঁঝিঁ ডাকে দূরে।
রাতে জেগে একা
চেয়ে চেয়ে দেখা
স্রষ্টার গড়া
রাত্রির ধরা।
চিন্তার ভীড়
মাথায় হাজির।
কলমটা হাতে,
ডায়রীও সাথে;
হালকা বৃষ্টি,
কবিতা সৃষ্টি।
উড়ু উড়ু মন
কোথায় কখন
ঠিক নেই তার,
বোঝা বড় ভার।
হাত লিখে চলে
মন কথা বলে।
দুই তিন গোটা
বৃষ্টির ফোটা
নিয়ে গালে মাখা,
কবিতারা পাখা
মেলে উড়ে যায়,
দূরে চলে যায়।
বেড়ে ওঠা শুরু
চিন্তার তরু
মেলে ডালপালা,
ছোঁয় মেঘমালা।
হাত লিখে চলে
চিন্তার তালে।
এই চোখ জোড়া
ঢুলুঢুলু তারা
যেন হয়ে আসে
স্বপ্নেরা ভাসে।
এবার ক্লান্ত
মনটা শান্ত,
ঘুমের যাত্রী
শুভ রাত্রি।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১১ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন