মায়ের জন্য
১৫ ই জুন, ২০০৮ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশ থেকে আনবো পেড়ে
ঝিকিমিকি ঐ সন্ধ্যা তারা;
মায়ের হাতে রাখবো এনে,
অবাক পুরো বসুন্ধরা।
ফুলের হাসি রাশি রাশি
কুড়িয়ে এনে দেব মা-কে,
তাই যে দেখে রাতের শশী
অবাক হয়ে তাকিয়ে থাকে।
আনন্দেরই উপাচারে
সাজাব আমার মা-র ভুবন,
দেখে মায়ের মধুর হাসি
জুড়িয়ে যাবে আমার মন।
দিনের শেষ সন্ধ্যাবেলায়
মায়ের মাথায় হাত বুলিয়ে
গান শোনাব ঘুমপাড়ানী,
দেব মা-কে ঘুম পাড়িয়ে।
ঘুমের মাঝেই কানের কাছে
বলবো আমি ফিসফিসিয়ে,
''তোমায় অনেক ভালোবাসি,
আমি তোমার লক্ষী মেয়ে।''
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১১ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন