আমার দিনলিপি - 4 (চমৎকার সকাল)
২৭ শে জুন, ২০০৬ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যেস ছিল। মনিং শিফটে স্কুলে যেতে হতো। তাছাড়া বাসার সবাই ভোরে উঠত। আরেকটু বড় হয়েও ভোরে উঠার অভ্যেস ছিল। তারপর সবকিছু পরিবর্তন হতে শুরু করল। দিন দিন বড় হতে থাকলাম আর আমার সকালগুলো হারিয়ে যেতে লাগল। এর পেছনে আরো যেসব কারন রয়েছে তা হলো একাকী থাকার অভ্যেস। অনেক রাত পর্যন্ত জেগে থাকা রুটিন হয়ে গেল। এখনতো রীতিমত নিশাচর হয়ে গিয়েছি। রাতেই করি সকল কাজ। অধিকাংশ দিনই ঘুমাতে যাই ফজরের নামাজের পর। উঠা হয় সকাল 8-10টার মধ্যে। ছুটির দিনগুলোতে 11টার পর।
আজকেও সারা রাত জেগে ছিলাম। ঘুমাতে গিয়েছি যখন ভোর হয় হয় করছে। সাহিত্যিকরা যাকে বলে কাক ডাকা ভোর। কিন্তু ঘুম আসছিল না। তাই ঘুমের ভান না করে বারান্দায় গিয়ে বসলাম। অনেকদিন পর একটি সকাল হতে দেখলাম। এত চমৎকার লেগেছে... যা ঠিক বলে বুঝাতে পারব না। এতদিন এতগুলো সুন্দর সকাল মিস করেছি ভেবে নিজের উপর কিছুটা রাগও হয়েছে।
আজ ঠিক করলাম কাল থেকে প্রতিদিন সকালে উঠব। আজ দুপুরে কিছু গুরুত্বপূর্ন কাজ আছে... তাই আর ঘুমাতে যাওয়া হচ্ছে না। কাজ সেরে একসাথেই ঘুম দেব। এবং আগামীকাল থেকে সূর্যি্য মামা জাগার আগে জেগে উঠতে চেষ্টা করব। দেখা যাক পারি কিনা!
ছবি সৌজন্যে:
http://static.flickr.com
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন