আমরা কি এতই খারাপ সময়ে চলে এসেছি?
০১ লা নভেম্বর, ২০০৬ ভোর ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল বিকেলে হটাৎ করে আমার মোবাইলে 50 টাকার একটা ফ্লেক্সিলোড চলে এলো। মাঝে মাঝে কোন বন্ধুর টাকা লাগলে ফ্লেক্সি করে দেই। তারা আবার তা ব্যাক করে পরে। ভাবলাম সেরকম কেউ করেছে। কিন্তু বন্ধুরা ব্যাক করার পর একটা এসএমএসও করে সাথে। এই ফ্লেক্সি'র সাথে কোন এসএমএস এলো না সেরকম। তাই কিছুটা খটকা লাগল। ভাবলাম রাতে ফোন করে জেনে নেব কে করেছে। মাগরিবের পর খুলনার খালিশপুর থেকে এক ভদ্রমহিলা ফোন করে বললো তার ফ্লেক্সি ভুলে আমার নাম্বারে চলে এসেছে। ভদ্রমহিলাকে বললাম চিন্তা না করতে, আমি উনার টাকা ব্যাক করে দিচ্ছি। আমার নাম্বারের শেষদিকের নাম্বার গুলো হলো ....4408 এবং ভদ্রমহিলার নাম্বার ..9908। ইংরেজী 4 ঠিকমত না লিখলে 9 এর মত দেখায়। সুতরাং বুঝতে পারলাম বিষয়টি... যাই হোক ভদ্রমহিলার 50 টাকা ব্যাক করে একটা স্বাস্তির নি:শ্বাস ফেললাম।
আজকে দুপুরে হটাৎ আবার ঐ নাম্বার থেকে ফোন এলো। এক ভদ্রলোক কথা বলছিলেন। বললেন আমার টাকা ব্যাক করায় খুবই অবাক হয়েছেন। কারন আমি টাকাটা ব্যাক না করলে উনার কিছুই করার ছিল না। আজকাল নাকি এরকম খুব কম হয়। খুলনায় উনার বাড়ির ঠিকানা দিলেন। বললেন কখনো খুলনা গেলে যেন অবশ্যই দেখা করি। খুলনা খালিশপুর পানির ট্যাংকের কাছে না কি যেন বললেন এবং ভদ্রলোকের নাম বাকী বিল্লাহ বা এরকম কিছু। নেটওয়ার্ক ডিষ্টার্বের জন্য ঠিকভাবে শুনিনি।
ফোনটা কেটে দিয়ে চিন্তা করলাম কিছুক্ষন। সত্যিই কি এত খারাপ সময়ে চলে এসেছি আমরা যখন কেউ কারো টাকা মেরে দেবার সুযোগ পেলে মেরে দেয়? আমরা কি এতই অসভ্য হয়ে গিয়েছি? সময় কি এতই খারাপ হয়ে গিয়েছে?
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন