somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন কনিকা - 5

২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

> কোন পরাজয়ই ব্যর্থতা নয়, যদি সে পরাজয় মানসিকভাবে আপনাকে পরাজিত করতে না পারে।

> সময়ের যোগফলই জীবন। সে মানুষই সফল, যে পরিকল্পিতভাবে সময়কে কাজে লাগায়।

> সময়কে নিয়ন্ত্রনে রাখুন, অনেক কিছুই আপনার নিয়ন্ত্রনে থাকবে।

> প্রয়োজন আর অভাববোধ এক নয়। অভাববোধ হলো প্রয়োজন মেটার পরও আর বেশী পাওয়ার অস্থিরতা।

> আত্মিক সম্পর্ককে গুরুত্ব দিন। আত্মিক সম্পর্ক সব সময়ই আপনাকে ভালো কাজে অনুপ্রানিত করবে।

> মানুষ যখনই সীমালঙ্খন করেছে- মন্দ কাজে, এমনকি ভালো কাজেও- তখনই তার জীবনে বিপর্যয় এসেছে।

> কর্ম ছাড়া যে প্রার্থনা তা কবুল হয় না।

> সবলের অহম প্রকাশ পায় শক্তির মদমত্ততায়। আর দুর্বলের অহম প্রকাশ পায় ঘৃনার মাধ্যমে।

> জৈবিক আমিত্ব বিপন্নবোধ করলেই আমরা দুর্ব্যবহার করি। দুর্ব্যবহার আমাদের পশু সত্তার স্বরূপ প্রকাশ করে।

> চাওয়া যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা আসক্তি। দু:খের প্রধান কারন এই আসক্তি।

> ক্ষোভ হচ্ছে এমন এক বিষ যা আপনি নিজে পান করেছেন আর ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ।

> আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য হলো- আত্মবিশ্বাসের ভিত্তি আত্মজ্ঞান, আর অহংকারের ভিত্তি জৈবিক চেতনা।

> প্রতি মুহূর্তের হাজারটি বিকল্প কর্মপন্থার মধ্য থেকে সর্বোত্তমটি বেছে নেয়ার স্বত:স্ফূর্ত ক্ষমতাই প্রজ্ঞা।

> মনের অতিচেতন স্তর মহাবিশ্বের সকল জ্ঞান ভান্ডারের সাথে সরাসরি সংযুক্ত। আত্মনিমগ্ন অবস্থায়ই অতিচেতন স্তর থেকে জ্ঞান ও উপলদ্ধি সচেতন স্তরে প্রবেশ করে।

> নীরব ও গোপন দান স্রষ্টার রহমত আনে। তাই প্রশান্তি প্রাচুর্য ও সমস্যামুক্তির জন্যে সব সময় নীরবে-নিভৃতে দান করুন।

> দক্ষতা ছাড়া সততা শক্তিহীন।

> আন্তরিক প্রার্থনায় প্রর্থনা, প্রার্থনাকারী ও প্রার্থনা কবুলকারী একাকার হয়ে যান।

> জানাকে মানায় রূপান্তর করতে না পারলে সে জানা অর্থহীন।

> প্রতিযোগীতর যে কোনো বক্তব্য বা সমালোচনাকে মূল্যায়ন করুন। সে-ই বিজয়ী হয়, যে প্রতিপক্ষের কৌশল সম্বন্ধে সম্যক জ্ঞান রাখে।

> পথে নামলে পথই পথ দেখায়।

...(চলবে)...

কৃতজ্ঞতায়: [link|http://www.quanfey.org/|
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×