somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেইল গণতন্ত্র, নিশ্চুপ প্রধানমন্ত্রী ও নিরব গনহত্যা

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব লাশের জন্য সাড়ে তিন হাত জমিন বরাদ্দ থাকলেও পত্রিকায় তাদের জন্য সমান জায়গার বরাদ্দ নাই। সবার জন্য সমান সহানুভূতিও নাই। পুলিশ মরলে যারা আহ উহ করে স্ট্যাটাস দেই তারা অন্য লাশের জন্য সমবেদনা দেখাই না। এইটা জামাতি লাশ। ঐটা মাদ্রাসার লাশ। এদের দেশে থাকার অধিকার নাই। এরা পকৃত মুসলিম না--- লাশের কত শ্রেণীবিভাগ। কিন্তু এই লাশের সহানুভুতি প্রকাশে শ্রেণীচরিত্র প্রকাশ পেয়ে যায়। ওই পুলিশ ভাই ফেইসবুক ব্যবহারকারী না। তাদের কোন পেইজ নাই। ওখান থেকে বাশেকেল্লা মার্কা উদ্ধত হুঙ্কার আসে না। কিন্তু আপনার ভাই পুলিশে থাকলে একই আপনি, পুলিশের গায়ে আঘাত আসলে রাগে কাপতেন। ওই মাদ্রাসার ছেলের জন্য আপনার সমবেদনা না থাকলেও তার সহপাঠীরা তার বদলা নিতে হয়ত আপনার বাসেই আগুন দিবে বা আপনার মহল্লাতেই বোমা ফাটাবে। এই যুদ্ধের ঝাঝ তখন বুঝবেন। দেশের প্রত্যন্ত নিঝুম গ্রামে আজকে যেই আতংক তৈয়ার করছে জামাত-শিবির তার কিছুই আপনাকে স্পর্শ করবে না পত্রিকা খুললে। সবই জায়েজ এন্ড জাস্টিফাইড কিলিং। যার যার জাস্ট, জাজমেন্ট তার তার পকেটে। আজকালের মধ্যে কি থেমে যাবে এই হানাহানি? পাকি আইএসআই বা সৌদি ফান্ডিং কি অস্ত্র তুলে দিবে না মাদ্রাসার নিহতদের সহপাঠীদের হাতে? একটা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত আমরা? আমাদের সরকারের কোন স্ট্রাটেজিক প্লান আছে জনগনকে বাচানোর কিংবা লড়াইয়ের?

নাই। থাকলে জামাত শিবির নিষিদ্ধ করতে এত দ্বিধা দ্বন্দে পড়তে হতো না। প্রথমে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা তুলে উস্কে দিয়ে এখন মিউ মিউ করে কোরান তেলওয়াত গীতা পাঠ করে শাহবাগ মঞ্চ টুপি পড়ে হুজুর সাজার চেষ্টা করে। জামাত নিষিদ্ধকরণ বিলের জায়গায় ট্রাইবুনালের আইনি সংশোধনী এনে হাততালি কুড়িয়েছে। এখন আইন মন্ত্রনালয় দেখাচ্ছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন দেখিয়ে দেয় সংসদ, সংসদ দেখায় হাইকোর্ট। আমরা শুধু তামাশা দেখতেই থাকবো। পত্রিকার লাশের সংখ্যাগুলো চোখের সামনে নড়েচড়ে ওঠার আগপর্যন্ত দেখতেই থাকব এই ভোটের রাজনীতি।

----------------------------------------------
ম্যাডামের ভাষণ শুনলাম। এখন আপার ভাষণ শুনতে চাই। দেশে মোট কতগুলা লাশ পরার পর, কত মন্দির-ট্রেন আগুনে কয়লা হবার পর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়া উচিত? শুধু এসেমেস দিয়ে দেশ চালাবেন নাকি? দেশের জনগনের নিরাপত্তা কিভাবে দিবেন সে বিষয়ে আদৌ কোন পরিকল্পনা বা ভাবনা আছে কিনা জানাবেন? আপনাদের নারীসুলভ চুলোচুলি দেখতে চাই না। সত্যিকারের জনপ্রতিনিধির মত বক্তব্য ও বাস্তবায়ন চাই
----------------------------------------
ফখরুল সাব বলেছেন ম্যাডামের বক্তব্য রাজনৈতিক দিকনির্দেশনামূলক শ্রেষ্ঠ বক্তব্য। সুতরাং আসেন ভাইয়ো সাথীও বেহনো, ম্যাডামের দিক নির্দেশনা নিয়া আগায়ে যাই।
আপনি ঢাকা জিরো পয়েন্ট থিকা এক ঘন্টা খালেদার দিক নির্দেশনা মোতাবেক আগাইলে মগবাজার পৌছায়া যাবেন।
আর ১ বছর হাটলে আফগানিস্তান পৌছায়া যাবেন। মাঝে পাকিস্তানে কিছুদিন জিরায়া নিতে পারেন।
--------------------------------------------

রায় দিসে ট্রাইব্যুনাল, হিন্দু মন্দির বাসাবাড়িতে হামলার হেতু কি? হিন্দুদের কি এখনও গণিমতের মাল মনে করা হয় এই দেশে?- বলেছেন Kungo Thang

মন্দির ভাঙলে বিচারের ভয় নাই। রামুতে কয়জন ধরসে? পাশেই সেনাবাহিনী, পুলিশ ফাড়ি ছিল। কেউ বাচাইতে আসছে? বিচার হইসে?

হিন্দু মারলেও বিচার নাই। বিশ্বজিতের ভিডিও এভিডেন্স থাকার পরেও, মিডিয়ার এতো সাপোর্ট পাওয়ার পরেও বিচার হইসে ভাই? বিএনপি ক্ষমতায় আসার পরে যে রেইপ লুট করসে হিন্দুদের উপরে তার বিচার হইসে?

আপনার প্রশ্নের উত্তরে আমি দুইটা পাল্টা প্রশ্ন করলাম। উত্তর দেয়ার মতো আর কলিজা নাই। কলিজা ছোট হয়ে গেছে ভাই। মাফ করবেন
----------------------------------
তর্কহীন সমাজ সুস্থ না। আজকে সারা দেশে যে উন্মাদনা রায়ের পক্ষে ও বিপক্ষে, তার কোনটি রায় বা বিচার প্রক্রিয়া জানার ও বোঝার ফলাফল নয়। মনে রাখতে হবে, এই বিচার বাংলাদেশের শেষ বিচার নয়। সামনে আপিল আছে, গোলাম আযম, নিজামী, মুজাহিদ, সাকার বিচার পরে আছে। আবার এই ট্রাইবুনালও শেষ ট্রাইবুনাল নয়। সুতরাং ন্যায়বিচার ও যুক্তিচর্চার প্রয়োজন আছে আগামীর কল্যানের জন্য।

সাক্ষী: ডিফেন্সের সাক্ষী সংখ্যা ট্রাইবুনাল থেকে নির্ধারিত করে দিয়েছিলেন বিজ্ঞ বিচারক (পদত্যাগী বিচারক নাসিম)। সাঈদীর পক্ষে সর্বোচ্চ ২০ জন নির্ধারিত করা হয়। উল্লেখ্য সাইদীর বিপক্ষে মোট ২০ টি অভিযোগ ছিল। মানে অভিযোগ প্রতি ১টি সাক্ষী আনার সুযোগ দেয়া হয়। অপরপক্ষে রাষ্ট্রপক্ষের ১৩৮ জন সাক্ষীর তালিকা গ্রহণ করে ট্রাইবুনাল। রাষ্ট্রপক্ষের মাত্র ২৮জন সাক্ষী হাজির করতে সক্ষম হয়। বাকিদের অনেককেই স্বাস্থ্যগত কারণ, বার্ধক্য, স্মৃতিভ্রষ্ট হওয়া, হুমকির মুখে পালিয়ে যাওয়ার কারণ দেখিয়ে হাজির করতে ব্যর্থ হয় রাষ্ট্রপক্ষের আইনজীবিরা। ১জন সাক্ষী সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দিতে এসে পরবর্তীতে সাঈদীর পক্ষে সাক্ষী দেন। আরেকজন এমন পক্ষ পরিবর্তন করা সাক্ষীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন সাইদীর পক্ষের আইনজীবিরা। যার হদিস আজো জানা যায় নি। রায়ে এই ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে এভাবে-

X. Witnesses adduced by the parties:-
12. The prosecution submitted a list of 138 witnesses including formal witnesses while the defence submitted a list of 48 witnesses in support of defence case. At the time of trial, the prosecution examined 28 witnesses of
whom 20 were witnesses of occurrence, 07 were seizure list witnesses and one was the investigation officer. On the other hand, this Tribunal allowed the defence to examine maximum 20 witnesses but it examined 17 witnesses of whom 14 were listed witnesses and the rest three were examined by the defence with the permission of the Tribunal. It may be mentioned that out of said three witnesses one was the listed prosecution witness but he deposed as a defence witness.

----------------------------------------------
৩ মার্চঃ
আজকের দিনের সবচেয়ে ভালো খবর কাদের মোল্লার সাজা বাড়াতে আপীল করেছে রাষ্ট্রপক্ষ। বাকি সবই ধ্বংস হানাহানির খবর। আসামীপক্ষ একইভাবে সাজা কমানোর আপীল করবে। এই দুই পক্ষের আপীলের কাটাকুটিতে ফলাফল কি হবে দেখার বিষয়।

ছাত্র সংঘের দলপ্রধান হিসাবে কাদের মোল্লার ঘাড়ে প্রায় সাড়ে তিনশো বাঙালি গণহত্যার দায় প্রমাণ করে দিতে পারলে ফাঁসি নিশ্চিত। ক্রাইম সিনে রাইফেল হাতে মোল্লাকে দেখা গেছে। তিনি নিশ্চয়ই সেখানে হত্যার হুকুম দিয়েছেন বা পাক হানাদারদের কাছ থেকে পাওয়া হুকুম তামিল করেছেন।

আবার আসামীপক্ষ দেখাতে চাইবে, মাত্র আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৫টি ভিন্ন সময় ও স্থানে ঘটা ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এই আট সাক্ষীর তিনজনের সাক্ষ্য 'লোকমুখে' শোনা। প্রসিকিউশনের সাক্ষী আনার কোন লিমিটেশন না থাকলেও আসামীপক্ষে সর্বোচ্চ আটজন সাক্ষী আনার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। ৬টি অভিযোগে মাত্র ৮জন সাক্ষী আনার এই লিমিটেশনও আপীলে বেকায়দায় ফেলতে পারে রাষ্ট্রপক্ষকে।

ফাঁসীর আদেশের জন্য একজন সাক্ষীই যথেষ্ট, যদি তা প্রমাণ করে দিতে পারে কাদের মোল্লার হত্যায় অংশগ্রহন। কিন্তু আপীল বিভাগ সাধারণত সাজা কমিয়েই অভ্যস্ত। এবার তারা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে।

---------------
লেখাগুলো ফেইসবুক পেইজ বাঙ্গাল এ প্রকাশিত। যেকোন অংশ কপি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
১৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×