somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশের শুমারি ও বাংলাদেশের গণতন্ত্রে লাশের থ্রেশোল্ড: হেফাজত

০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটা সকালে দেখসি।
নিউ এজ পত্রিকার দুই সাংবাদিক, ডেভিড বার্গম্যান ও আহমেদ ফয়েজ, একটা দারুন রিপোর্ট করেছেন। তারা ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার হাসপাতালে মে মাসের হেফাজত সমাবেশে মৃতদের সংখ্যা বের করতে একটা অনুসন্ধানী প্রতিবেদন করছেন। 24 ‘Hefajat rally’ deaths identified

...অন্যান্য কারওয়ানবাজারী পত্রিকা যেখানে হেফাজতকে ভুলে যেতেই সচেষ্ট, সেখানে এমন অনুসন্ধানী প্রতিবেদন করা নি:সন্দেহে ব্যাপক সাহসিকতা। যারা হেফাজতকে নিয়ে রিপোর্ট করতো, আমারদেশ, দিগন্ত, ইসলামিক টিভি- তাদের রাতারাতি বন্ধ করে দিয়েছে সরকার। এখন পর্যন্ত কোন মামলা করেছে কিনা জানা যায় নাই। নিউ এজের রিপোর্টে সব মিলিয়ে ২৪জন মৃতের খোজ মিলেছে। এরসাথে যদি আলজাজিরায় প্রচারিত ১৪জন কবর দেয়ার খবর যুক্ত করে ধরি তাহলে দাড়ায় ৩৮জন। এরমধ্যে ৪জন আছে যাদের লাশ ট্রাকে তোলার ছবি পাওয়া গেছে। উনারা আমাদের সরকার দলীয় পান্ডাদের আক্রমনে ৫মে দিনের বেলায় মারা গেছেন। তাদের লাশ সাদা কাফনে মোড়ানো ছিল। এর উপরে আরো বাড়িয়ে ধরলে মুটামুটি আন্দাজ পাওয়া যায় যে ৪০-৫০জন খুন হয়েছেন। লোকমুখে প্রচারিত সংখ্যাকে খুব দশ দেয়া যায় না। সংবাদ পত্র টিভি বন্ধ করে দিলেও ইমাজিনেশকে পোষ মানানো যায় না। গলায় পাড়া দিলে আজিব আওয়াজ বের হবেই। প্রশ্ন থাকে, লাশের এই সংখ্যাপাতে বিরোধীদলের তত্পরতা আর সরকারের ঢাকঢাক গুরগুর কেন? উভয়পক্ষের পছন্দের সংখ্যা শুন্য। সরকারের শুধু শুন্য। বিরোধীদলের শুন্য আবার সংখ্যার পেছনে। সাদেক হোসেন খোকার তিন হাজার, আড়াই হাজার, তারেক জিয়ার দের দুই হাজার, আলজাজিরায় বিএনপি নেতার দাবি তিন চার শো।

ঢাকার বুকে ৫০জন আর সাগরের জেলে ৫০জনের মধ্যে শ্রেণীগত কোন পার্থক্য তেমন নাই। দুই পক্ষই নিম্নবিত্ত। কিন্তু ৫০জন জেলের লাশ পাওয়া গেলে বিরোধীদল বিবৃতি দেয় না, কেউ সংখ্যার মারপ্যাচে শুন্য যুক্ত করে আড়াইশো বা আড়াই হাজার বলে না, ভাড়াটে মানবাধিকার সংস্থা গ্লোরি-গ্লোরি-হেফাজতের মত, গ্লোরি গ্লোরি জেলে সম্প্রদায় মার্কা কলাম লেখে না, পত্রিকায় লাল রংয়ের হেডিং হয় না। নৌবাহিনী জলসীমার নিরাপত্তার ব্যর্থতা মাথায় নিয়ে সংবাদসম্মেলন করে না, কেউ তাদের দায়ী করে না। কিন্তু তিলোত্তমা ঢাকার বুকে কারো ট্রয়ের ঘোড়া মারা পড়লে তার নানান গপ্পো কিসসা তৈয়ার হয়। যেন রাষ্ট্রকে দায়ী করতেই এত আয়োজন। রাষ্ট্র কেন এই দায় নিবে? কেন তাকায়ে তাকায়ে ক্ষমতা দখলের খেলা খেলতে দিবে। জিয়া দেয় নাই তাহেরকে, এরশাদ দেয় নাই নুর হোসেনকে, হাসিনা দিবে না আল্লামাকে। রাষ্ট্র তার সমস্ত কুটচাল, কৌশল, সামরিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। পর্যাপ্ত না পড়ায় আয়োজকদের মধ্যে হতাশা আর সরকারপক্ষের আনন্দ এখানে খুবই প্রত্যাশিত । লাশের এই থ্রেশোল্ড শহুরে মানুষের মাথায় আমাদের রাজনীতিবিদরাই তৈরী করেছে। কিন্তু এই লাশের জোগান তারা কখনো নিজের পরিবার বা কর্মীদের দিয়ে দিবে না। তাদের পছন্দ মাদ্রাসা ছাত্র, গার্মেন্টস কর্মী, এনজিও কর্মী। ২২বছরে প্রায় সবগুলো ট্রাম্প কার্ড ব্যর্থ হওয়াতে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। জলিলি ট্রাম্পকার্ড বা হেফাজতি ট্রাম্পকার্ড ধোপে না টেকায় প্রমাণিত হইলো কেউ মাদ্রাসা এনজিও কিনে এনার্কি তৈরী করে গরিবের রক্তের উপর পাড়়া দিয়ে ক্ষমতায় বসতে পারবে না। আবার লাশের থ্রেশোল্ড শত, হাজার অংকে পৌছায় আগামী দিনের কথা ভেবে শংকিত।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×