somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রফিক সাহেবের ঈদ

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রফিক সাহেব আজ বোনাস পেলেন। বেতন যেটা পেয়েছিলেন, সেটা দিয়ে রমজান মাস চলছেন। এবার বোনাসের টাকা দিয়ে দুই ছেলে মেয়ে আর স্ত্রীর জন্য ঈদের পোশাক কিনবেন। এখনো কিনতে পারেন নাই বলে ছেলে মেয়েদের মন খারাপ। আজ বাসায় যেয়েই ছেলে মেয়েদের হাতে শপিং এর টাকা তুলে দিবেন।

বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ছেলের হিসাব করা বাজেট ৫০০০ টাকা। ৫০০০ টাকা তুলে দিলেন ছেলের হাতে। এরপর অনার্স পড়ুয়া মেয়েকে জিজ্ঞাসা করলেন। মেয়ের বাজেট ৬০০০ টাকা। তুলে দিলেন টাকাটা মেয়ের হাতে। এরপর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তার বাজেট কত? স্ত্রী বললেন ৩০০০ টাকা। ৩০০০ টাকা দিলেন তাঁর স্ত্রীর কাছে।

প্রায় সব টাকাই শেষ হয়ে গেলো। যে টাকাটা আছে, ঈদের জন্য খরচে শেষ হয়ে যাবে। বাসার কাজের বুয়া আর তার ছেলের জন্য পোশাক কিনে দিতেই হবে। ছেলে মেয়েদের পড়ার খরচ তো আছেই আগামী মাসের জন্য। এরপর আর কোনো টাকাই অবশিষ্ট থাকে না।

আর তাই তাঁর নিজের জন্য আর কিছু কেনা হয়ে উঠে না। তবে; এবার এক জোড়া জুতা কেনার বিশেষ দরকার ছিল। পুরনো হয়ে গেছে অনেক। থাক, এবারও না হয় সেই পুরনো জুতো দিয়েই চালিয়ে দেবেন। ঈদের দিন পরিবারের সবাই নতুন কাপরে ঈদ করছে, এতেই তার পরম শান্তি। তাঁর পরিবারের আনন্দের মাঝেই নিজেকে সুখী করবেন না হয়।

ঈদের দিন ভোর বেলা। রফিক সাহেবের বড় ছেলে তার সামনে হাজির। “বাবা, ঈদ মোবারক। এই নাও, আমার তরফ থেকে তোমার উপহার।“ রফিক সাহেব জিজ্ঞাসা করেন, “কী এটা?” “আহা বাবা, খুলেই দেখো না?”

রফিক সাহেব খুলে দেখেন। দেখেন যে একজোড়া নতুন জুতা। “তুই টাকা কই পাইলি?” “ বাবা, আমার কিছু টাকা জমানো ছিল, আর আমার বাজেটের টাকা থেকে বাঁচিয়ে তোমার জন্য জুতা কিনেছি। পছন্দ হয়েছে বাবা? “

এরপর মেয়ে এলো। “বাবা, ঈদ মোবারক। এই নাও তোমার উপহার।“ মেয়ের মুখে মুচকি হাসি। বাবা খুলে দেখেন, নতুন পাঞ্জাবী। “মা, তুমি টাকা কই পেলে?” “বাবা,এটা আমার বৃত্তির টাকায় কেনা। তোমার জন্য কিনেছি। দেখো তো বাবা, পছন্দ হয়েছে কি না?”

এরপর তাঁর স্ত্রী এলেন। পাশে বসলেন। বললেন, “এই নাও, তোমার ঈদ উপহার।“ রফিক সাহেব খুললেন। দেখলেন ভেতরে একটা সার্ট। তাঁর সবচেয়ে পছন্দের রঙের। কিছু বলার আগেই তাঁর স্ত্রী বলে উঠলেন, “সংসারের খরচ থেকে বাঁচিয়ে কিনেছি। পছন্দ হয়েছে তোমার?”

রফিক সাহেব অঝোরে কাঁদছেন। ছেলে মেয়ে আর তাঁর স্ত্রীর সামনে কাঁদছেন। এই চরম খুশির দিনে বাচ্চা ছেলের মতো কাঁদছেন। এই কান্না দুঃখের বা কষ্টের কান্না না। এই কান্না চরম সুখের কান্না। তাঁর কান্না দেখে তাঁর ছেলে মেয়ে আর তাঁর স্ত্রীর চোখেও পানি চলে আসলো...
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×