somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ মঞ্চ।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচীঃ-
বুকপকেটে চিঠিগুলো।
*১০ এপ্রিল সন্ধ্যা ৭ টা শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বুকপকেটের চিঠিগুলো’ শীর্ষক শহীদদের কাছে নতুন প্রজন্মের লেখা চিঠি পাঠ।
(গত ২০ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আহবানে সারাদেশে শহীদদের কাছে চিঠি লিখেছিলো নতুন প্রজন্ম। প্রতিটি চিঠিতে ফুটে উঠেছে হৃদয়ের অপরূপ আবেগ আর অনির্বচনীয় চেতনার উদ্ধত ক্যানভাস। এ চিঠিগুলো থেকেই বাছাই করা কয়েকটি চিঠি পাঠ করা হবে দশই এপ্রিল সন্ধ্যা ৭টায়।)
গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ-
মহাসমাবেশ।
* ১৪ এপ্রিল নববর্ষকে সামনে রেখে ১লা বৈশাখে সারা দিন শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪ টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ।
* এছাড়াও গণজাগরণ মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে।
প্রতীকী লাঠি মিছিল।
গতকাল শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চ থেকে ‘প্রতীকী লাঠি মিছিল’ করা হয়।
নারীদের অবমাননার প্রতিবাদের এই মিছিলে সামনে ছিল নারীরাই।



ছবিঃ- ইন্টারনেট।
(গত ৬ এপ্রিল শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চের উপর ন্যাক্কারজনক হামলার যে অপচেষ্টা করেছিলো মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের দোসর সংগঠনের হায়েনারা, তার প্রতিবাদে এ প্রতীকী লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। মতিঝিলে নারী সাংবাদিককে মারধর এবং দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের উপর জামায়াত-শিবির-জঙ্গী অপশক্তি যে বর্বর নির্যাতন চালিয়েছে, তার প্রতিবাদে এ প্রতীকী লাঠি মিছিল। মঙ্গলবার বিকাল ৫টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠি নিয়ে এ মিছিলে অংশ নেন। মিছিলটি মৎস্য ভবন-প্রেসক্লাব-হাইকোর্ট- দোয়েল চত্বর-বাংলা একাডেমী হয়ে পুনরায় প্রজন্ম চত্বরে ফিরে আসে। এছাড়া দেশের প্রতিটি গণজাগরণ মঞ্চ একই কর্মসূচী পালন করে।)
গণজাগরণ মঞ্চ বারবার বলে এসেছে, কোন ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের এ আন্দোলন একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী। সেই দাবী পূরণের লক্ষে গণজাগরণ মঞ্চের ৬ দফা



সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতঃ-

প্রয়োজনে লাঠি হাতে ‘সাম্প্রদায়িক শক্তিকে’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার বিকেলে লাঠি মিছিল শেষে মুখপাত্র ইমরান এইচ সরকার এ কথা বলেন।
* লাঠিমিছিলে প্রতিবাদ গণজাগরণ মঞ্চের
* উস্কানি এলে ঘরে বসে থাকবো না: ইমরান
একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
দিয়েছিতো রক্ত, আরো দেব রক্ত।
জন্ম থেকে জন্মান্তরে শাহবাগ প্রজন্ম চত্বর অন্তরে।
ইনশাল্লাহ্ আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছব,
জামায়াত-শিবির মুক্ত মক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ব।
জয়বাংলা।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×