somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ মঞ্চ।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচীঃ-
কালো পতাকা মিছিল।
জামায়্ত-শিবিরের হরতালের প্রতিবাদে সকাল ১২টায় শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চ থেকে হরতালবিরোধী কালো পতাকা মিছিল।
ব্রেকিং নিউজ...........................ব্রেকিং নিউজ.................................
নব্য রাজাকার মাহমুদুর রহমান গ্রেফতার।
সকাল ৯টায় আমার দেশ কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নব্যরাজাকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করে।ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, রাষ্ট্রদ্রোহিতা, স্কাইপ কথোপকথন সহ ৮টি অভিযোগ আনা হয়।
সমাজিক যোগাযোগ মাধ্যমে কারো ব্যক্তিগত মতামত তার অনুমতি ছাড়া প্রকাশ করা যাবেনা।- ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি।
বুকপকেটে চিঠিগুলো।


*গতকাল ১০ এপ্রিল সন্ধ্যা ৭ টা শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বুকপকেটের চিঠিগুলো’ শীর্ষক শহীদদের কাছে নতুন প্রজন্মের লেখা চিঠি পাঠ।
সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ‘বুকপকেটের চিঠি’ পাঠের কর্মসূচী শুরু হয়। মুক্তিযোদ্ধাদের কাছে লেখা সারাদেশ থেকে বাছাইকৃত ১৫টি চিঠি পাঠ করা হয় শাহবাগ প্রজন্ম চত্বরে।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠন মারুফ রসুলের সঞ্চালনায় চিঠি পাঠ করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, আবৃত্তিশিল্পী আহকামউল্লাহ, আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, তামান্না তিথি, রোজিনা ওয়ালী লিনা প্রমুখ। চিঠি পড়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। চিঠিগুলোতে একাত্তরের শহীদদের প্রতি এ প্রজন্মের শ্রদ্ধাঞ্জলি হিসেবে নিবেদিত হয়েছে।
‌বুক পকেটে চিঠিগুলো' শীর্ষক পাঠকরা কয়েকটি চিঠিঃ-
‘পরম শ্রদ্ধেয় সকল শহীদ, তোমরা হয়ত জানো না, তোমরা ঘুমিয়ে থেকেও আজ কোটি কোটি মানুষকে জাগিয়ে যাচ্ছ প্রতিনিয়ত। শুধু বিশেষ দিবসেই নয়, বরং প্রতিটি দিবসে, প্রতিটি রজনীতে তোমাদের স্মরণ করে এ জাতি।’ সিফাতের লেখা চিঠিতে আরও ছিল- ‘তোমরা যে বয়সে দেশের জন্য জীবন দিয়েছিলে, এখন আমার ঠিক সেই বয়স। এটা ঠিক যে আমরা মেতে ছিলাম আধুনিকতায়। সন্ধ্যা-রাতে ঘুমাতে যাবার, আর সাত সকালে জেগে ওঠার অভ্যাস আমাদের মাঝে একদমই নেই। অবাধ্যতার মাত্রাও ছাড়ি-ছাড়ি করছিল আমাদের। কিন্তু খুব সুপ্তভাবে, খুব গোপনে যেই রক্ত বয়ে চলছিল আমাদের ধমনিতে, সে তো তোমাদেরই রক্ত। তোমরা যে রক্ত দান করে গিয়েছিলে তা নিয়েই তো বেঁচে আছি আমরা। দেশ যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু-পথযাত্রীর মতো বেদনা কাতর ছিল, তখন তোমরাই তো রক্তদান করে দেশকে ফিরিয়ে দিয়েছিলে প্রাণ। আজ থেকে আমরা শপথ নিলাম, যে রক্ত আমাদের শরীরে বহন করে চলেছি, বার বার প্রমাণ করব সেই রক্তের যোগ্য বাহক আমরা।’
‘প্রিয় নানা ভাইয়া, আমার সালাম নেবেন। আমি আপনার কনিষ্ঠ মেয়ে সোমার একমাত্র মেয়ে আস্থা অনিন্দিতা। আপনি তো ওপর থেকে সবই দেখছেন দেশের অবস্থা। আপনাকে দেখার সুযোগ আমার হয়নি। কিন্তু চিঠি লেখার সুযোগটা হারাতে চাই না। আমি কয়েকবার শাহবাগে গিয়েছি। ছড়াও লিখেছি : তোমার হাসি/ আমার হাসি/ রাজাকারের হোক ফাঁসি। ভাল লাগল? আরও অনেক ছড়া লিখেছি। চিঠি লিখে পাঠাব। আমি তোমার পছন্দের রং হলুদ কলম দিয়ে চিঠিটা লিখেছি লাভলি ইয়েলো। হা হা হা। ইশ তুমি যদি থাকতে তাহলে কত গল্প করতাম তোমার সাথে। তোমার আনা খেলনাগুলো দেখেছি যেগুলো তুমি বড় মনি ও মামার জন্য বিদেশ থেকে এনেছিলে। তোমাকে শ্রদ্ধা ও স্মরণ করে ধন্যবাদ জানাই এই সুন্দর স্বাধীন দেশ দিয়ে যাবার জন্য।’
-ইতি আস্থা।
‘তোমরা কেমন আছ? ভেব না এখন কেন তোমাদের জিজ্ঞেস করছি কেমন আছ? এখন আমাদের লজ্জা ভেঙ্গেছে, আমরা অহঙ্কারের সঙ্গে আকাশপানে তাকিয়ে বলতে পারব তোমাদের জন্য আমরা কিছু করতে পেরেছি। আমরা এখন প্রজন্ম চত্বরে রাত দিন থাকি তোমাদের জন্য।’
-কানিজ তাহমিনা (মুক্তিযোদ্ধার কন্যা)
গণজাগরণ মঞ্চে শহীদদের উদ্দেশে পড়ে শোনানো হলো বুক পকেটের চিঠি
(গত ২০ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আহবানে সারাদেশে শহীদদের কাছে চিঠি লিখেছিলো নতুন প্রজন্ম। প্রতিটি চিঠিতে ফুটে উঠেছে হৃদয়ের অপরূপ আবেগ আর অনির্বচনীয় চেতনার উদ্ধত ক্যানভাস। এ চিঠিগুলো থেকেই বাছাই করা কয়েকটি চিঠি পাঠ করা হবে দশই এপ্রিল সন্ধ্যা ৭টায়।)

গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ-
মহাসমাবেশ।
* ১৪ এপ্রিল নববর্ষকে সামনে রেখে ১লা বৈশাখে সারা দিন শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪ টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ।
* এছাড়াও গণজাগরণ মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে।
একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
দিয়েছিতো রক্ত, আরো দেব রক্ত।
জন্ম থেকে জন্মান্তরে শাহবাগ প্রজন্ম চত্বর অন্তরে।
ইনশাল্লাহ্ আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছব,
জামায়াত-শিবির মুক্ত মক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ব।
জয়বাংলা।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×