ছবিঃ- ইন্টরনেট।
নীল আকাশ
সাদা মেঘ
স্বপ্ন রঙ্গীন
ভালবাসা অন্তহীন..........................................!
অচেনা পথ
সঙ্গী বিহীন
উদাস উদাস বোকামী
পড়ন্ত বিকালে একাকী
সন্ধ্যা আসি আসি
পাখিরা ফিরে নিরালায়
নীড় কোথা, কত দুর?
ফেরা হয়না আমার।
রাত আসে, অন্ধকার রাত,
ঝিঁঝিঁ পোকা, রাতের পাখি
নিস্তব্ধ,নিশ্চুপ, আল্পনায় কল্পনা।
মধ্য রাত মেঘে ঢাকা চাঁদ
উঁকি দেয়া মুখ, বিতাড়িত সুখ
শূণ্যে দৃষ্টি, তোমার মুখ।
দুষ্ট হাওয়ায় দুষ্টমি
টোলপড়া গাল, মুক্তঝরা হাসি
বাঁকা সে চাহনী...............
মুখোমুখি বসে “বনলতা সেন”
জোসনআয় ভেসে সে যাওয়া রাত
হঠাৎ তন্দ্রা ছুটে যাওয়া..................
তিমির রাত।
অপেক্ষা আসবে কবে সে প্রভাত
আগলে রাখা সময়।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




