আমাদের যত সমস্যা তার মুল কারন হিসেবে আমার কাছে যা মনে হয় তা হল আমাদের এই বিশাল অশিক্ষিত জনসংখ্যা। এখানে অশিক্ষিত বলতে যারা অক্ষরজ্ঞান জানে না সুধু তাদের বুজাচ্ছি না। কারন আমাদের সমাজে অনেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এমনকি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা জীবন শেষ করার পর ও তাদের যথার্থ শিক্ষিত বলা যায় না। তার মানে দেখা যাচ্ছে আমাদের এত বিশাল জনসমষ্টিকে শিক্ষিত করে তোলার প্রয়াশ আছে ঠিকই, কিন্তু সে অস্ত্র কাজ করছে না ঠিক মত। তাহলে বলা যায় যে, আমাদের সকল সমস্যার সমাধান লুকায়িত আছে আমাদের এই চলমান শিক্ষা ব্যবস্থায়।
একজন মানুষ এর জীবনের ব্যক্তিত্ত্ব, মূল্যবোধ, চরিত্র, আদর্শ এসবের ভিত্তি গঠিত হয় আড়াই থেকে সাত বছরের মাঝেই। এর পরে হয়তো তা পরিমার্জিত হয় নিজের জ্ঞান, পারিপার্শ্বিক পরিবেশ এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। যখন একটি শিশুর এসব গুনাবলি শেখার সময়, তখন পরিবার একটি গুরু ভুমিকা পালন করে। মুলত পরিবার থেকেই একটি শিশু তার জীবন চলার মূলনীতি গুলো সংগ্রহ করে থাকে। কিন্তু আমাদের মত উন্নয়নশীল দেশে, যেখানে বাবা-মারাও যথার্থ শিক্ষিত না, এবং রুজি অর্জনেই যখন বেশি ব্যস্ত থাকে, সন্তানকে তারা খুব বেশী কিছু শিক্ষা দিতে পারেন না। সেজন্য তারা বাচ্চাদের স্কুল এ ভর্তি করে অনেকটা দায় ভার মুক্ত হন। কিন্তু কি হয় আমাদের প্রাইমারি স্কুল গুলতে? কি সেখান আমাদের শিক্ষকেরা? একাডেমিক পরালেখার পাশাপাশি জীবন গঠনের কত তুটুকুই তারা শিখাতে পারেন? এসব ছাড়াই প্রায় শুন্য হয়েই মাধ্যমিক এ যাই আমরা, সেখানেও বই এর বাইরে খুব একটা বেশী কিছু শিখতে পারিনা। আমাদের পাঠ্যবই এর জ্ঞান বারে ঠিক কিন্তু সেটাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না। আর আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যেখানে আত্মিক উন্নতি তো বাদ এ দিলাম, ১২ বছরের পরা লেখা শেষ করে একজন লক্ষ গার্মেন্টস শ্রমিক ও হতে পারে না।
তাই, আমাদের জাতিগত সমস্যা গুলোর সমাধান, আমাদের নীতিগত উন্নতি, জাতিয় উন্নতি ও ভাবধারা এবং দক্ষ জনবল তৈরিতে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার উন্নতি, পরিবর্তন, পরিমার্জন সাধনের জন্য সকলকেই যার যার জায়গা থেকে সচেতন হতে, এবং অন্যকে সচেতন করতে আহ্বান জানাচ্ছি। আর সব কাজ যে রাষ্ট্রই করে দিবে এমন ভাবনা নিয়ে বসে না থেকে নিজে থেকে কিছু সেখার এবং শিখানোর আহ্বান জানাই।
কাজী নজরুল ইসলাম এর ভাষায় বলিঃ “আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে”? সময় হয়েছে নিজে জেগে উঠার এবং অন্যকে জাগানোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



