কষ্টের উপচে পড়া ঢেউ আমায় ভাসায়
সম্মোহিত সুখগুলো দুমরে কাঁদায়
আমিতো মানুষ, নেই আমার লৌহ হৃদয়
সব হারিয়ে নেই আর হারাবার ভয়।
সেকেন্ডের কাঁটা আজ আমার আপন সঙ্গি
সময় কাটানোর সে এক অপরূপ ভঙ্গি।
আমার দু'চোখ তোমার ছবির উপর অপলক
টুপটাপ জল ধারার সাথে অতীতের ঝলক।
মুহূর্তে ফিরে পাওয়া আবার চিরতরে মুছে ফেলা
ভালবাসি বলবার সে এক অদ্ভুত খেলা
সে খেলায় হেরেছি কালের পর কাল ধরে
অধীর হয়ে বসে আছি আজো তোমার পথ চেয়ে
তুমিতো হতাশ করনি আমায়,
ফিরে তাকিয়ে ছিলে বার বার, চলে যাবার পথে
ভালবাসি বলবার ছলে রেখে গেছ তোমার অস্তিত্ব আমার হৃদয় জুড়ে,
ছিনিয়ে নিয়ে যাওনি আমার জীবন থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



