নিয়ন আলো কেড়ে নিয়েছে আমার আকাশ দেখার আনন্দ
প্রকৃতির মাঝে পাইনা আজ বেঁচে থাকার কোন ছন্দ।
শহুরে কোলাহল শুনতে দেয়না হাজারো পাখির কলতান
বুকের মাঝে দুঃখের নদী নিস্তব্ধ বহমান।
ইট-পাথরের রাজ্যে হারিয়েছি মাটির কাঁচা গন্ধ
যান্ত্রিক জীবনে প্রকৃতির সাথে সব যোগাযোগ যেন বন্ধ।
আমি বাঁচতে চাই, প্রকৃতির মাঝে, প্রাকৃতিক হয়ে
চাইনা কোন কৃত্রিম সুখঁ আর যান্ত্রিক উপায়ে।
চাই হেটে যেতে কাঁচা মেঠো পথে, চারিদিকে সবুজ ঘাস
দুর্বিসহ লাগে বহুতল ভবনে আমার অস্থির কারাবাস।
কোথায় যেন হারিয়ে গেছে, পাই না খুঁজে সে স্নিগ্ধ সুবাতাস
শ্বাস রুদ্ধকর পরিবেশে একা একা করছি হা-হুতাশ।
বিজলী বাতি কেড়ে নিল আঁধার রাতের রূপ
দেখেনা কেউ, কাঁদছে যে সে, মনের দুঃখে নিশ্চুপ।
শহরের প্রয়োজনে গাছ-গাছালী কাটা পড়ছে ঝটপট
আকাশচুম্বি অট্টালিকার কাছে পরাজিত মনোরম দৃশ্যপট।
আমি স্বপ্ন দেখি সেদিনের, যেদিন আড় চোখে তাকায়ে
আপন নিয়মে প্রকৃতি দুর দুর করে যান্ত্রিকতাকে দিবে হটায়ে।
প্রতিরাতেই ঘুম যাই ভেবে দেখব সোনালী আগামীকাল
সোনাঝরা এই প্রকৃতির মাঝেই ঘুমিয়ে থাকব অনন্তকাল।
ফটোঃ picturebd.com
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১২ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



