somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুক পেইজ ও আমার কিছু কথা

২৪ শে জুলাই, ২০১২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেইসবুকের পেইজগুলা সম্পর্কে কিছু কথা না বলে পারছিনা। বর্তমানে আমাদের দেশে এই পেজ গুলা মুখের বুলি এর মত হয়ে গেছে । আপনি সারা দিন মুখে যা বলবেন, কষ্ট করে একটু সার্চ করে দেখবেন প্রায় সবগুলোর নামেই কোন না কোন পেইজ আছে।

পেইজ থাকুক সমস্যা নাই, কিন্তু তাদের অধিকাংশের কার্জক্রমের কোন সুশৃংখলতা নাই। নাম একটা কাজ করে অন্য রকম। কোন প্রাসঙ্গিকতা নাই। তার উপর আবার নিজেরা নিজেদের পোস্ট খুব কম সময়েই বের করে আনতে পারে। অন্য পেইজেরটা নিজের পেইজে কপি-পেষ্ট করেই খালাশ। আর লাইক, কমেন্ট পাবার অভিনব সব কায়দাতো আছেই।

# আপনি মানুষ নাকি রোবট, মানুষ হলে কমেন্ট করুন, আর রোবট হলে লাইক
# আমাদের পোস্ট যদি ভালো লেকগে থাকে তাহলে লাইক-কমেন্ট দিয়ে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না (এক প্রকার ভিক্ষা বলা যায়)
# পৃথিবী বড় নাকি চাঁদ বড়? কমেন্ট দিয়ে জানান। এরকম আরও হাজারো বাটপারি বুদ্ধি আছে।

বেশির ভাগ পেইজ অ্যাডমিনরা পোষ্টের গুনগত মান না চিন্তা করে শুধু জনপ্রিয়তার জন্য যা মনে আসে তাই পোস্ট দেয়। কি বলছে, কেন বলছে, আসলে বলা ঠিক হচ্ছে কিনা, কেউ আঘাত প্রাপ্ত হচ্চছে কিনা কিছুই ভাবছে না। আবার অনেক সিরিয়াস সিরিয়াস বিষয় নিয়েও হাশি তামাশা করে, কিছু বললে বলে যে "ফান তো ফানই"।

এসবও খুব বেশী সমস্যা না। সমস্যা হল, আমরা, সাধরন মানুষ, আমরা চিন্তা করা একপ্রকার ছেড়ে দিয়েছি বলা যায়। যা কিছু হচ্ছে, হউক এইরকম একটা ভাব আমাদের। রাজনীতি এর কথা বাদই দিলাম। কারন বেশির ভাগ তরুণ-তরুণীরা রাজনীতি করাতো দূরে থাক, পারলে ঘৃণা করে। কিন্তু আসলে আমাদের কি করা দরকার ছিল? রাজনীতিতে সক্রিয় না হলেও রাজনীতি সচেতন হওয়া দরকার ছিল। নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে দরকার ছিল।

ওটা কথানা। কথা হল, অল্প সময়ে এই পেইজ গুলো অনেক মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক মানুষের কাছে বার্তা পৌঁছানোর মাধ্যম হয়েছে। সেটা খুবই ভালো। কিন্তু তারা যা মনে আসছে তাই দিয়ে যাচ্ছে, আর আমরা আম জনতা তাদের কথা বিশ্বাস করে যাচ্ছি। তাদের পোষ্টে প্রভাবিত হচ্ছি। বেকুবের মত অনেক সময় তাদের হয়েই রেসপন্স করছি। কেউ রেসপন্স করুক, তাতে আমার আপত্তি নাই। আপত্তি সেখানেই, যেখানে একজন বুদ্ধি সম্মত মানুষ অবুঝ সেঝে থাকে আর সেভাবে আচরণ করে।

যত গুলো জনপ্রিয় পেইজ আছে তাদের অধিকাংশ পেইজের সম্মানিত অ্যাডমিনগণ এইচ এইস সি পরিক্ষা দিয়েছে অথবা গ্র্যাজুয়েশনের প্রথম বর্ষে আছে। এই বয়সে আসলে খুব বেশী চিন্তা ভাবনা আশা করাটাও ঠিক না। তাদের কাছে দুনিয়াটা এখন রঙ্গিন। মজা, দুস্টুমি করতেই তারা বেশী স্বাচ্ছন্দ অনুভব করেন।

বাইরের দেশ গুলোর দিকে তাকালে দেখা যায়, তারা পেইজ গুলোকে কতটুকু সিরিয়াসলি নেয়। সময় দেয়। প্রাসঙ্গিক থাকে বিষয়বস্তুগুলো। অনেককে দেখা যায়, তাদের পরিচিতিতেও উল্লেখ করে যে অমুক পেইজের owner. সেটা আমাদের দেশে হলে কি হবে?? "owener of ধর সাইকেল মুইতা আসি"!!!

পেইজ থাকুক, মজা হোক, তথ্য জানি, তাতে কোন সমস্যা নাই। সমস্যা হবে যখন তার ব্যবস্থাপনায় আন্তরিকতা থাকবে না। আমরা ইচ্ছা করলেও ছত্রাকের মত দিন দিন বাড়তে থাকা পেইজগুলার স্বভাব পরবর্তন করতে পারবনা। কিন্তু আমাদের রেসপন্সকে আরও সুগঠিত করতে পারব। লাইক, কমেন্ট, শেয়ার দেয়ার আগে অন্তত একবার হলেও ভেবে দেখা উচিৎ কি করছি। যদি সমর্থন দেয়ার মত কিছু থাকে, যৌক্তিক কিছু থাকে...তাহলে অবশ্যই সমর্থন পাবার যোগ্য।

বিঃদ্রঃ পেইজ এর প্রতি আমার কোন এলার্জী নাই। কিছু কিছু পেইজের উন্মাদ-মাতাল অথবা একান্তই শিশুসুলভ মারাত্মক ভুল অথবা এবং তাতে, আমাদের আপামর জনতার নিরব ভুমিকা, এবং কিছু কিছু সময়ে জনতার ঢল তাদের দিকে প্রবাহিত হয় দেখেই আমার এই আপত্তি। সেটা হতে পারে আমার একান্তই নিজস্ব। সবারই নিজের মতামত প্রকাশের অধিকার আছে। কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে দুঃখিত।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×