আজ তুমি স্পর্শ করেছ আমার সমস্ত দেহ
সে এক মধুর অনুভূতি যা আর দিতে পারেনি কেহ
তোমার ছোঁয়ায় হৃদয় আজ পুলকিত-
ভঙ্গুর হৃদপিণ্ড থর থর থর প্রকম্পিত
যেন পৃথিবীর সমস্ত সুখের অস্তিত্ব হঠাৎ আবিষ্কৃত
চিরদিন আজকের অনুভূতি অমলিন রবে, রবে অবিকৃত
যতদিন বেঁচে থাকবে এ মন
তোমার ছোঁয়ার প্রতিক্ষাতেই অধীর থাকবে সারাক্ষণ।
হে মায়াময় স্পর্শের অধিকারী, চপল চঞ্চলা বৃষ্টি
সত্যিই তুমি চির চেনা প্রকৃতির মনোরম সৃষ্টি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



