somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ: মনে আছে, মন থাকবে

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চির যুবক, সাতাশেই আঁটকে আছে বয়স। বেকার, ঘুরে বেড়াতে পছন্দ করে। টাকা পয়সা নিয়ে ভাবে না। ধার করে, দু একটা ছাত্র পড়িয়ে, অনেক সময় টিকেট ছাড়া ভ্রমণ করেই মিটিয়ে নেয় নিজের ইচ্ছা পূরণের খরচটা। - যাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে পরিচয় আছে তারা ঠিকই বুঝে নিয়েছেন চরিত্রটি তারই সৃষ্টি বিখ্যাত "নিললোহিত" বাবু।

পড়ছিলাম "মনে আছে, মন থাকবে" বইটি। ছোট ১৩৮ পাতার একটা গল্প, কিন্তু গল্পের নামের স্বার্থকতা আছে। মনে থাকবে অনেক দিন। গল্পের শুরুতেই নিললোহিত কে পাওয়া যায় ডেহরি-অন-শোল রেল স্টেশনের পাশে বসে চা খেতে। সেখানেই তিনি শুনতে পান খবরের কাগজের তার নামে বিজ্ঞাপন দিয়ে বাড়ি যেতে বলা হয়েছে। দিদিমণি অসুস্থ। শেষ সময়ে দেখতে চান। যে টইটই করে উদ্দ্যেশ্যবিহীন ঘুরে বেড়াতে ভালোবাসে, তাকে খুঁজে বের করতে হলে এ ছাড়া কি বিকল্প আছে?

খবর পেয়েই চলে গেল বাড়ি। যদিও হাতে টাকা ছিলনা। বিদেশ বিভূঁইয়ে ধার করার মতও কেউ নাই। তাই ভুল ট্রেনে উঠার ভান করে অসুস্থ সেজে ঘুমিয়ে পড়ল। টিকিট চেকারের হাতে ধরা না পরলেও সদ্য পাশ করা সুন্দরী ডাক্তার ঝিলিকের হাত থেকে রেহাই পেলনা। ইচ্ছের বিরুদ্ধেই দু-দুটো জরের ট্যাবলেট খেয়ে নিতে হল। আর ঘুমিয়ে পড়ল রঙিন স্বপ্ন দেখতে দেখতে।

বাড়ী পৌঁছেই দিদিমণির সাথে দেখা। মৃত্যুর আগে দিদিমণি এক বিশেষ গোপন কাজের দায়িত্ব দিলেন নিলুকে। এতদিন পর এই কাজও কি সম্ভব? মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা রাখতে হয় বলেই সে কথা দিয়েছে। আর কিছু না হোক এই ছুঁতোয় বাংলাদেশেটা ঘুরে আসা হবে। যেখান থেকে দেশ বিভাগের পর চলে এসেছিল তার পূর্বসুরিরা। এতবছর পর তাকে আবার খুঁজে বের করতে হবে তাদের ভিটাবাড়ী।

গল্পে ঢাকার বর্ননা পাওয়া যায় সুন্দর ভাবে। এজন অপরিচিতের মুখে চিরপরিচিত শহরের গল্প শোনাটা খুবই আনন্দের। আছে ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বনানী, সদরঘাটের বর্ননা। বাংলাদেশের মানুষের আতিথেয়তার বর্ননা যেমন আছে, তেমন আছে ঘাটে নিজের ব্যাগ চুরির ঘটনাও। দুই বাঙলা বিভক্তি নিয়ে লেখকের নিজস্ব ভাবনা প্রকাশ পেয়েছে, এসেছে ফারাক্কা নিয়ে মানুষের ক্ষোভ, কলকাতা আর ঢাকা শহরের মাঝে নির্মল তুলনা।

অনেক ঝামেলা শেষে ঠিক ঠিক পৌছেছিলেন তাদের বাড়ীতে। অবশ্য এখন আর তাদের নেই। "এনিমি" প্রোপার্টি হিসাবে সরকার দখল নিয়ে থানা বসিয়েছে। সেই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খুব খাতির যত্ন করছেন। সবার চোখের আড়ালেই সে পরিকল্পনা করে যাচ্ছে কিভাবে দিদিমণিকে কথা দিয়ে আসা কাজটা করা যায়। কিন্তু কিভাবে?

এদিকে পুলিশ অফিসারে মেয়ে মরিয়মকে ভালো লেগে যায়। খুব ভালো গান গায়। কণিকা বন্দ্যোপাধ্যায়ের বিশাল ভক্ত। ইচ্ছা ছিল শান্তি নিকেতনে ভর্তি হবে। কিন্তু তার যে দুটি পা নষ্ট হয়ে গেছে পোলিওতে। নিললোহিত তাই তাকে গল্প শোনায় দিকশূন্যপুরের। কল্পনার ডানা মেলে উড়তে শেখায় তাকে। উপর থেকে দেখায় বাংলার অপার সৌন্দর্য, আর অদেখা সব জায়গা। কাজ শেষে বিদায় বেলায় শুধু প্রশ্ন, এই বিশাল ভ্রমনের সঙ্গী নিলুকে মরিয়ম কি মনে রাখবে?

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×