আমি একটা কিনবো পাহাড়
আমি একটা কিনবো পাহাড়,
একটা সাগর,একটা আকাশ,
একটা নদী,একটা জমিন।
কিনবো আমি গাছের ছায়া,
যত্তো মায়া মনের ভিতর;
নিজের মতোই গড়বো ভুবন
কিনবো আরো ফুলের সুবাস,
কণ্ঠ পাখির,অশ্রু আখির
কিনবো রাতের জোছনা যতো,
রবির আলো,ভোরের বাতাস,
সবুজ ঘাসের শিশির কণা,
কিনবো কিছু মানুষ জনা।
হাসতে পারে,গাইতে পারে
এমন কিছু কিনবো মানুষ
স্বপ্ন দ্যাখায় স্বপ্ন দ্যাখে;
কিনবো আমি গরুর গাড়ি,
ছোট্ট ছোট মাটির বাড়ি,
মেঘের ভেলা,রঙের খেলা
নিজের ভুবন... বাকিটুকু পড়ুন

