হা হা হা!!! পায় যে হাসি !!!কতো মানুষ যাচ্ছে মরে
মানবতার কথা শুনে হাসি তাই উচ্চ স্বরে ।।
কোথায় রাজা মন্ত্রী কোথায় ইজি কাজে বিজি তারা
ভয় হয় মরবো কখন আমি তাই দিশেহারা ।।
চুপচাপ প্রজা সকল নির্বাক মানুষ সবাই
দুনিয়ার কয়েদখানায় মানবতা হচ্ছে জবাই ।
কথা আর বলবো কারে কথা আর বলবো কতো!!
যন্ত্রণা বাড়ে শুধু আমি তাই আমার মতো!!!
ঘুম আসে না রাত জাগি রোজ ভাবি কথা বলতে হবে
আমি ভাই মানুষ যখন সংগ্রামী পথ চলতে হবে ।
বাধা ভয় সব মাড়িয়ে এসো ভাই নিশান উড়াই
মানুষের জয়গানে অস্থির এ মনটা জুড়াই॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



