somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো তুমি আকাশ দ্যাখো!!

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনো তুমি আকাশ দ্যাখো!!
গায়ে জ্যোৎস্না মেখে সারারাত ধরে রাখো প্রিয়তমার হাত;
মাংসের ঝোলে নষ্ট হয় তোমার নতুন কেনা-
পাঞ্জাবি আর প্রিয়তমার লাল টুকটুকে জামদানি শাড়ি।
রাত জেগে তুমি মেতে ওঠো বুনো উল্লাসে!
তুমি তো ভালো তোমাকে নিয়েই আছো
দুঃখ তোমাকে স্পর্শ করে না,
বিবেক তোমার বন্দি হয়ে গেছে,
মানবতা সেতো তোমার কাছে ফালতু আর-
ঠুনকো একটি শব্দ মাত্র।
রমণীর তুলতুলে শরীর তোমাকে শিহরিত করে তোলে
তোমাকে আনন্দে ভাসিয়ে দেয়
তোমার দুষ্ট প্রেয়সীর দল;
হত্যা অবিচার গুম মানুষে মানুষে হানাহানি স্বার্থপরতা
অস্থিরতা এসব এখন আর তোমাকে
বিচলিত করে না!
তুমি আর চমকে ওঠো না,
থমকে দাড়াও না,
নিজের মাঝেই নিজের কাজেই বড় বেশি ব্যস্ত তুমি!
তুমি তো খুব সুখেই আছো,
তুমি তো খুব ভালোই আছো,
অথচ আমি কিংবা আমরা এখন যে আর
ঘুমাতে পারি না।
চোখ বুজলেই দুঃস্বপ্নেরা এসে বড় বেশি জ্বালাতন করে আজকাল
এই অস্থিরময় মানবতাহীন নিষ্ঠুর বিশ্বে
আমরা যে বড় অস্থির হয়ে থাকি;
বিবেকের তাড়না বড্ড তাড়িত করে আজকাল
অথচ প্রতিবাদেও জ্বলে ওঠা হয় না
প্রতিবাদী হলে যে তোমার সব আনন্দ-
মাটি হয়ে যাবে
ধরে রাখতে পারবে না আর প্রেয়সীর মেহেদি রাঙা হাত।
তোমার সুখের জন্য তোমার আনন্দের জন্য
তাই আমাদের এই নীরবতা!
আমরা নির্বাক এবং নিস্তব্ধ
তোমার একজনের সুখের জন্য আমরা ভেঙে দিয়েছি
কোটি মানুষের স্বপ্ন আর স্বপ্নিল আগামীকে!
আমরা এখন আর তাই অবাক হই না,
আমরা এখন আর তাই প্রতিবাদী হই না,
আমরা গান ভুলে গেছি,
কবিতা ভুলে গেছি,
ছড়ার ছন্দ আর গানের সুর ভুলে গেছি,
অসহ্য যন্ত্রণা আর অস্থিরতা নিয়ে আমরা নির্ঘুম থাকি
সারারাত!!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×