somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।

০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"Sorry! This number can not be reached at this moment. Please try again later."

আমরা যারা মোবাইল ফোন ব্যাবহার করি তাদের কাছে এটি খুবই পরিচিত ভাষ্য। কোন নম্বর বন্ধ বা নেটওয়ার্কের বাহিরে থাকলেই এক মহিলার কণ্ঠে কথাগুলো শুনতেই হয় মাস পেরিয়ে বছর। মাঝে মধ্যে একই কণ্ঠে বার বার এই কথা শুনতে শুনতে বিরক্তই লেগে যায়। আমি তো মজা করে বলিও যে “এই মহিলার কি খেয়ে দেয়ে আর কোন কাজ নেই? ঘর সংসার নেই? দিন রাত যখনি কল করি উনি এ ধরেন আর একই কথা আওড়াতে থাকেন”।

অহ! এই সব কথা বলার কারন? আমি এই ব্লগের সদেস্য অনেকদিন ধরেই। আমার পরিচিত কিছু বন্ধু এখানে নিয়মিত লিখেন। তাদের লেখা ছাড়াও অন্যান্য ব্লগারদের লেখাও পরি। পড়তে পড়তে কখনো কখনো নিজের অজান্তেই মনের ভাব প্রকাশ করাতে যেতেই আটকে যাই। মোবাইল অপারেটর ওই মহিলার মতো আমাকে একটা বানী পড়ে চুপসে যেতে হয়। “দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।“ কেন পারবো না? এই ব্লগের নিতীমালা আমাকে পারমিট করে না। যার পেছনে আছে সুনির্দিষ্ট কিছু কারন। যা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভালো একটি পদক্ষেপ বলেই আমি মনে করি। তাই বলে কি আমি একটি লেখা পড়ে আমার মনের ভাব, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা ইত্যাদি প্রাকাশ করতে পারবো না?

কি করতে পারি এর জন্যে? অনেক নীতির মাঝে একটি হল আমাকে কিছু লেখা পোস্ট করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর আমার সেই পোস্ট যাচাই বাছাইয়ের করে আমাকে অনুমোতি দেয়া হবে। আর এটাই আমার প্রধান সমস্যা। আমি যেমন একজন ভালো বক্তা নই, আমি যেমন সুন্দর করে গুছিয়ে মনের কথা বলতে পারি না, ঠিক তেমনি আমার লেখার হাত ও নেই যে আমি কোন বিষয়ের উপর লিখে এখানে পোস্ট করবো। অনেকদিন শুধুই মন্তব্য করার অনুমোতি পাওয়ার লোভে লিখতেও শুরু করেছিলাম। শুরু করার আগে কত কি ভাবনা। নিজেকে নিজেই সাহস দেই। ওই পর্যন্তই! এর পর যখন নিজের লেখা পড়ি আর মনে মনে শুনতে পাই যেই আমার লেখা পড়ছে তারাই আমাকে গালা গালি করছে অথবা হাসা হাসি করছে আমার ধৃষ্টতা দেখে। কেউ হয়তো বলছে “পুরান চালে ভাত পায় না আবার নতুন চালের আমদানী!! আরো কত কি!! তারপরেও আজ লিখছি শুধুই এডমিনদের নিয়ম নীতি মেনে তাদের বিশ্বাস অর্জন করার জন্যে। আমার বিশ্বাস আমার মতো অনেকেই আছেন যাদের দুই কলম লেখার সাধ্য নেই। তারা কি করবেন? আমার এটা কোন প্রতিবাদ নয়। আমার বলতে চাওয়া আমাদের মতো যারা অসহায় বা সাহসের অভাবে লিখতে পারছেন না এবং আমাদের যাদের কোন অসৎ উদ্দেশ্য বা সুযোগের অসৎ ব্যাবহার করার কোন রকম উদ্দেশ্য নেই তাদের জন্য কি ভাবা যায়?

পরিশেষে যারা আমার এই লেখা পরছেন আমি অকপটে তাদের কাছে স্বীকার করছি আমি লেখক নই। আমার লেখার হাত মোটেই ভালো নয়। তবুও আজ নিরুপায় হয়ে দু লাইন লিখলাম। আমার এলো মেলো ভাষা, বানান ভুল, ভাষার সঠিক ব্যাবহার করতে না পারা, এই সব কিছুর জন্যেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে ক্ষেপে যাবেন না। ভালো থাকবেন সবাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×