টুম্পা তার বান্ধবীদের কাছে সবসময়ই টুটুলের গল্প করে। টুটুল টুম্পার হাসব্যান্ড। বিয়ে হয়েছে প্রায় ২বছর হল। দীর্ঘ ১০ বছরের প্রেম ছিল ওদের। এখনও তো এতো বলার কিছু নেই, টুটুলকে সে অনেকগুলোর মেয়ের ছবিদেখিয়ে বলল, এইটা অমুক...টুটুল অন্য একটা মেয়েকে দেখে হু হা করে গেল..একসময় টুম্পা বলল, মেয়েটা কি লম্বা না?! টুটুল বলল, কই সেই মেয়েটা তো লম্বা না
টুম্পার এগুলো শুনে বান্ধবীরা মুখ টিপে টিপে খালি হাসে কারণ টুম্পা্বলতে চায় তার হাসব্যান্ড মেয়েদের ব্যাপারে উদাসীন কিন্তু সে যদি উদাসীন হতো তাহলে মেয়েটা লম্বা কিনা খেয়াল করতো না।
ছেলের গায়ে হলুদে শামীমা বেগম কাঁদতে লাগলেন। কারণ কেবলই এটা মনে হচ্ছে যে তার ছেলেকে বউ কেড়ে নিবে তার কেড়ে নিবে।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বাসায় নতুন বউ আসলে ঐ বাসার মেয়েরা বা অন্য বউরা তাদের সহজে মেনে নিতে পারে না। এক ধরনের আশংকায় ভুগে।
মেয়েদের এক অদ্ভুত রোগ এসব। তারা কাক যেমন সাবান লুকিয়ে রাখার সময় নিজের চোখ বন্ধ করে ভাবে আমি দেখছি না মানে অন্য কেউ দেখছে না। ব্যাপারটা ঠিক এরকমই। আসলে আমাদের এগিয়ে আসতে হবে এসব হীন্যমনতা থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


