
গঠন অনুসারে সংক্ষিপ্ত আকারে শব্দের শ্রেণীবিভাগ আলোচনা এবং ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা আজকের এই লেখাটির উদ্দেশ্য। এছাড়া আরো বিভিন্নভাবে শব্দকে ভাগ করা যায়। সবচেয়ে বেশী প্রচলিত হচ্ছে উৎসমূলক শ্রেণীবিভাগ। মূল আলোচনায় ফিরে আসি- গঠন অনুসারে শব্দকে ২ ভাগে ভাগ করা হয়।ভাগ দুটি হচ্ছে-
১.মৌলিক শব্দ
২. সাধিত শব্দ
ভিডিওতে ভালো করে দেখে নিন-
মৌলিক শব্দঃ যেসব শব্দকে ভাঙ্গা বা, বিশ্লেষণ করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমনঃ গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। (কে বলেছে নাক ভাঙ্গা যায় না?)
সাধিত শব্দঃ যেসব শব্দকে ভাঙ্গা বা, বিশ্লেষণ করা যায় সেগুলোকে বলা হয় সাধিত শব্দ
যেমনঃ চাঁদমুখ, ডুবুরি, প্রশাসন ইত্যাদি।
এই হচ্ছে গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ।
লেখাটি এর আগে গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ- সংক্ষিপ্ত আলোচনা শিরোনামে প্রকাশিত
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



