somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথের একটি গান সবাইকে শোনাতে চাই

১০ ই মার্চ, ২০১৯ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না- রবীন্দ্রনাথের লেখা একটি গান। আজকে আপনাদের সাথে এই গানটি আমি শেয়ার করছি। এটা কিন্তু সব ক্ষেত্রেই সত্যি। পরীক্ষায় ভালো ফল করতে পারেন না কেন, তথাকথিত প্রেমেও কেন সুখ মিলছে না এর উত্তর এই গানে পাবেন। এছাড়া আরো অনেক কিছুর কারণ এখানে খুঁজে পাওয়া যাবে।


দুইটা গল্প বলি-

প্রথমটা ঈশপের

ঈশপের নাম তো আপনারা শুনেছেন। শিয়াল আর কুমীরের গল্প, বাঘ আর শিয়ালের গল্প, বকের গল্প সব ঈশপের লেখা। তিনি ছিলেন একজন ক্রীতদাস- একবার সব মালামাল স্থানান্তর করা হচ্ছে অন্য সবাই সবচেয়ে কম ওজনের জিনিস নেয়ার চেষ্টা করলেন, কিন্তু ঈশপ নিলেন সবচেয়ে ভারী বস্তাটি যেটার ভেতরে খাবার ছিলো। অর্ধেক পথ যাওয়ার পর দেখা গেলো খাবারের বস্তাটি খালি, বাকি সবার কাধে বড় বড় বোঝা।

দ্বিতীয়টা সুকুমার রায়ের লেখা ‘দানের হিসাব’


গল্পটা অনেকেই হয়তো পড়েছেন। একবার এক রাজ্যের এক অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হলো- কিন্তু রাজার ভান্ডার টাকায় পূর্ণ। গরীব প্রজারা রাজার কাছে প্রতিদিন টাকা চাইতে আসে- কেউ ২০০, কেউ ৫০০, কেউ ১০০০ এরকম সবাই চায় আর রাজা বলে আজকে দুর্ভিক্ষ, কালকে ভূমিকম্প- এভাবে সবাইকে সাহায্য করতে গেলে তো রাজভান্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হবে।

একদিন এক ফকির রাজার কাছে এসে বললেন- রাজামশায় আমাকে সাহায্য করুন। রাজা বললেন ১/২ টাকা চাও তো দিতে পারি, আবার ২০-৫০ চেয়ে বোসো না। সেই ফকির বললো আমাকে আজকে একটি পয়সা দিন, কালকে তার দ্বিগুণ করে দেবেন এভাবে মাসের ৩০ দিন দেয়ার হুকুম করে দিন রাজামশাই। রাজা রাজী হলেন সেটাই আদেশ দিলেন। কিছুদিন পর দেখা গেলো রাজভান্ডারের বড় একটা অংশ তাকে দিয়ে দিতে হচ্ছে। রাজাকে কোষাধ্যক্ষ বললেন অনেক টাকা দিয়ে দিতে হচ্ছে। রাজা মানতে চাইছেন না, আমিতো এতো টাকা দেয়ার হুকুম দেইনি। পরে দেখা গেলো- ১ কোটি ৬৭ লক্ষ ৭৭ হাজার ২১৫ টাকা দিতে হচ্ছে। রাজা পরদিন ফকিরের পায়ে পড়লেন, আমার কিছু একটা ব্যবস্থা করে দিন রাজকোষ তো ফুরিয়ে গেলো। ফকির বললেন আমাকে ৫০ হাজার টাকা দিন, তাতেই ভাববো আমার ভিক্ষা পূর্ণ হয়েছে। প্রজারা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবে- রাজা এবারে রাজী হলেন।

বি.দ্র. দয়া করে গল্পের সাথে গানের মিল খোঁজার চেষ্টা করবেন না

লেখাটি আগে প্রকাশিতঃ এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×