somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা গেস্ট পোস্টিং এর জন্য সেরা ৫ টি ওয়েবসাইট

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[


ব্লগার এবং সার্চ ইঞ্জিন মার্কেটারদের জন্য গেস্ট পোস্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি আপনাদেরকে ৫ টি সেরা বাংলা গেস্ট পোস্টিং সাইট সম্পর্কে জানাবো। নিঃ সন্দেহে সামহোয়ারইনব্লগ বাংলাদেশের সেরা সাইট যা সবাইকে ব্লগ পোস্ট এর সুযোগ দেয়। এই সাইটেই যেহেতু লিখছি তাই, সামহোয়ারইনব্লগ বাদে ৫ টি সাইট সম্পর্কে ধারণা দেবো।

গেস্ট পোস্টিং বলতে কি বুঝায়

এই প্রশ্ন স্বভাবতই অনেকের মাথায় ইতিমধ্যেই এসেছে, কারণ এই ব্লগের পাঠকদের অনেকেরই এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তাদের জন্য এই সম্পর্কে একটু ধারণা দেয়া দরকার। আমরা জানি যেকোন ওয়েব পেজের র‍্যাংকিং এর জন্য ডু ফলো এবং হাই কোয়ালিটি ব্যাকলিংক দরকার। গুগলের পলিসি অনুযায়ী কোন সাইটের লিংক কেনাবেচা বা, বিনিময় করা যাবে না। কমেন্টে গিয়ে অকারণে লিংক দিলে সেটা স্প্যামিং হিসেবে বিবেচিত হবে।  তাই, সেরা পদ্ধতি হচ্ছে নিজের সাইটের নিশের সাথে মিল আছে এমন  অন্য সব বিখ্যাত সাইটে পোস্ট করে পোস্টের মাঝে প্রাসঙ্গিক লিংক দেয়া। এটাকে বলা হয় গেস্ট পোস্টিং। ইউনিক এবং ভালো মাণের পোস্ট সব ব্লগেই প্রকাশ করার সুযোগ দেয়া হয়।

কোন সাইট গেস্ট টিউনিং এর সুযোগ তখনই দেয়  যখন তারা লাভবান হয়।  সামহোয়ারইনব্লগ আমাদেরকে এই সুযোগ দিচ্ছে কারণ তাদের নতুন কনটেন্ট তৈরি হচ্ছে এবং এই কনটেন্ট থেকে তারা গুগলের ভিজিটর পাবে এবং ব্লগাররাই এই মাল্টি ব্লগিং সাইটের প্রাণভোমরা। ইংরেজীতে অনেক সাইট আছে যেগুলো খুব ভালো মাণের কনটেন্ট না হলে এই সুযোগ দেয় না।

বাংলা গেস্ট পোস্টিং সাইট

আমার পছন্দের পাঁচটি সাইট হচ্ছে-

১. টেকটিউনসঃ এই ব্লগটি তর্কসাপেক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগ। আপনি যদি স্প্যামিং না করেন তাহলে এই ব্লগে লিখলে সেটি সরাসরি প্রথম পাতায় দেখানো হবে। প্রচুর ভালো ব্লগার এই ওয়েবসাইটে আছেন যারা এখানে নিয়মিত লেখালেখি করেন। এখানে শুধুমাত্র প্রযুক্তিবিষয়ক লেখাই প্রকাশিত হয়।

ওয়েবসাইটের ঠিকানাঃ টেকটিউনস

২. লেখক ডট মিঃ অপেক্ষাকৃত নতুন এই সাইটটি সবাইকে লেখালেখির সুযোগ করে দিচ্ছে। এই সাইটেও সব ধরনের লেখা প্রকাশ করা যাবে। নাম দেখেই বুঝতে পারছেন গল্প, কবিতা, প্রবন্ধ এগুলোর জন্য এই সাইটটি একদম যথাযথ। এখানে আলোচনা কক্ষ আছে, আছে মেসেজ আদান প্রদানের ব্যবস্থাও। আবার লেখার রেটিংও দেয়া যায়।

ওয়েবসাইটের ঠিকানাঃ লেখক ডট মি

৩. লেখাপড়াবিডিঃ এই ব্লগটি লেখাপড়া সংশ্লিস্ট সকল আলোচনার জন্য উন্মুক্ত। যেহেতু এটি সব ধরনের লেখার জন্য উপযুক্ত নয়, তাই এখানে অনলাইনে আয় বিষয়ক লেখা প্রকাশ করা যাবে না। তবে, এখানে প্রকাশিত লেখার গুরুত্ব অন্য অনেক সাইটের চেয়ে গুগলের কাছে বেশী।

ওয়েবসাইটের ঠিকানাঃ লেখাপড়াবিডি

৪. বিস্ময় এটি মূলত প্রশ্নোত্তরের ওয়েবসাইট। তবে, এই সাইটেও ব্লগ পোস্ট লেখার সুবিধা রয়েছে। জনপ্রিয় বাংলা ওয়েবসাইটগুলোর মধ্যে এটি অন্যতম।

ওয়েবসাইটের ঠিকানাঃবিস্ময়

৫. প্রজন্ম ফোরামঃ এটি আসলে ব্লগ নয়, ফোরাম। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বেশী অথরিটির ফোরাম। এই সাইটটিও সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানেও বিভিন্ন বিষয় নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করা যাবেম, বড় আর্টিকেলও লেখা যাবে। ইংরেজী সিগনেচার এর মতো সাইন করার অপশনও এই সাইটে আছে।

ওয়েবসাইটের ঠিকানাঃ প্রজন্ম ফোরাম

আমিও জানি আরো অনেক সাইট আছে যেগুলোতে লেখা প্রকাশ করা যায়। এসো আয় করি, টিউনারপেজ, পিসিহেল্পলাইনবিডি ইত্যাদি। কেউ কেউ আবার বাংলা কোরার নামও বলতে পারেন। আমি আরো কিছু সাইটকে এই তালিকায় রাখিনি কারণ, সেগুলোতে লিখলেই প্রকাশিত হয় না। বাংলা ব্লগিং আনন্দময় হোক।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪২
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×