somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউক্লিয়াস

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিউক্লিয়াস চিনেন?? হ্যা কোষের ভেতরে যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি থাকে যাকে কোষের প্রাণ কেন্দ্র বলা সেই নিউক্লিয়াসের কথায় বলছি।
রিয়াল মাদ্রিদেরও একটা নিউক্লিয়াস আছে। আমি মনে করি সেই নিউক্লিয়াসটি আমাদের লিটল ম্যাজিশিয়ান লুকা মদ্রিচ।

আনসাং হিরো শুনেছেন কখনো বিষয়টা সম্পর্কে??

আনসাং বলতে যে সব সময় প্রদ্বীপের নিচেই রয়ে যায়। যে সব সময়ই অন্যের সাফল্যের নিচে চাপা পড়ে যায়।

কিন্তু চাঁদের নিজেস্ব আলো নেই বলে তার সৌন্দর্যটা চাপা পড়ে থাকেনি তেমনই অনেকে আছে যে প্রদীপের আলোতে আসতে না পারলেও আলোটা ঠিকই ছড়িয়ে দিয়েছে।

মনে হয় ২০১২ সালে টটেনহাম হটস্পার্স থেকে লুকা মদ্রিচকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসেন তৎকালীন কোচ হোসে মোরিনহো। কিন্তু ঐ মৌসুমেই সব থেকে ফ্লপ সাইনিং হিসেবে ঘোষিত হয় লুকা মদ্রিচ। এমনটা হওয়ার পেছনে ছিল তার নিজেস্ব পজিশনে খেলতে না পারা নতুন দলের সাথে মানিয়ে নিতে না পারা এবং নতুন কন্ডিশনে নতুন লীগে নিজেকে মানিয়ে নিতে না পারা।

এই সমস্ত কারণেই সে বছর সব থেকে বাজে সাইনিং বলে গণ্য হয়েছিল রিয়াল মাদ্রিদের এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

এরপরেই হাওয়া বদল হতে শুরু করলো। রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফে আসলো অনেক পরিবর্তন। হোসে মোরিনহোর বদলে আসলেন মাস্টার মাইন্ড কার্লো এনচেলোত্তি এবং মদ্রিচকে দিলেন তার পজিশন এবং মদ্রিচের পাশেই তখন ছিল মিডফিল্ড জেনারেল জাবি আলোন্সো। দুইজন মিলে গড়ে তুললেন মিডফিল্ড নামে এক দুর্গ। হয়তো ২০১৩-২০১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড বিশ্বের সব থেকে অসাধারণ মিডফিল্ড। আর এই অসাধারণ হয়ে ওঠার পেছনে সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল এই লিটল ম্যাজিশিয়ান লুকা মদ্রিচই।

মনে আছে ২০১৪ এর শেষে এসে আমরা একটানা ২২ ম্যাচ জয়ী হয়েছিল সেখানেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল এই লুকা মদ্রিচই। তখন আমি একটা কথা বলেছিলাম ঐ সময়ে রিয়াল মাদ্রিদের সেরা খেলয়ার ছিল লুকা মদ্রিচ ক্রিস্তিয়ানো রোনালদো নয়। তখন আমাকে সবাই ক্রিটিসাইজ করেছিল। সবাই তখন বুঝতে পারলো যখন মদ্রিচ ইঞ্জুরিতে পড়লো এবং আমাদের টানা জয়ের রেকর্ডটাও দ্রুতই থেমে গেল। তখন সবাই বুঝতে পারলো লুকা মদ্রিচ রিয়ালের কতটা গুরুত্বপূর্ণ খেলয়ার।

সবাই রামোসের ৯২:৪৮ এর গোল্ডেন হেডের কথা মনে রেখেছে কিন্তু কয়জন মনে রেখেছে সে গোলের বলের জোগান দাতা কে ছিল? কয়জন মনে রেখেছে সেই কর্নারটা কে করেছিল?

কয়জন মনে করে কত ম্যাচে এই লুকা মদ্রিচই আমাদের ম্যাচ জয়ের জন্য প্লাটফর্ম তৈরী করে দিয়েছে? ১৯ নাম্বার জার্সিটিকে লেজান্ডারি জার্সি করে দিল এই লুকা মদ্রিচই। যার জাদুকরী খেলায় মুগ্ধ সকল মাদ্রিদিস্তারা।

আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন দলের সমর্থক আমি বলি রিয়াল মাদ্রিদ তখন সবাই বলে রোনালদোর ভক্ত নাকি?? আমি বলি সেটা তো অবশ্যই তবে রিয়াল মাদ্রিদে আমার প্রিয় খেলয়ার লুকা মদ্রিচ। দ্যা আনসাং হিরো।

এক সময় রাউলের জন্য রিয়াল মাদ্রিদকে রাউল মাদ্রিদ বলে ডাকতো আর আমি এখন লুকা মদ্রিচের জন্য প্রায়ই লুকা মাদ্রিদ বলে ডাকি।

লুকা মাদ্রিদ দ্যা নিউক্লিয়াস অফ রিয়াল মাদ্রিদ।
দ্যা আনসাং হিরো। এ লেজেন্ড। উই আর থ্যাংক ফুল টু টটেনহাম ফর লুকা। এবং আমরা খুব বেশিই ভাগ্যবান যে লুকার মত ডেডিকেটেড একজন ম্যাজিশিয়ান আমরা পেয়েছি।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×