(১)
মাঝবয়সী এক চাষী পা ভেঙে ডাক্তারের কাছে এসেছে।
ডাক্তার বললেনঃ কি করে ভাঙল?
চাষীঃ বিশ বছর আগে---।
ডাক্তারঃ বিশ বছর আগে কি হয়েছিল তা শুনে আমি কি করব।আমার কাজ বর্তমান
নিয়ে,পা কি করে ভাঙল তাই বলুন।
চাষীঃ আমি যখন প্রথম চাষ শুরু করি এটা তখন কার ঘটনা।
ডাক্তারঃ ইনটারেস্টিং, বিশ বছর আগের ভাঙা পা নিয়ে আপনি এখানে,বেশ বলুন
আপনার গল্প আমি মন দিয়ে শুনছি।
চাষীঃ আমি রাতে শুয়ে আছি তখন জমি মালিকের মেয়ে এসে আমাকে জিজ্ঞেস
করল,আমার কি কিছু দরকার আছে? আমি বললাম,না।তখন সে আবার জিজ্ঞেস
করল,তুমি ভেবে বলছো তো?
আমি বললাম হ্যাঁ।
ডাক্তারঃ এই গল্পের সঙ্গে তোমার পায়ের কি সম্পর্ক?
চাষীঃ বিশ বছর পর আমি আজ সকালে বুঝতে পেরেছি,মেয়েটি কি বলতে চেয়েছিল,
এটা বুঝতে পেরেই ছাদ থেকে পড়ে গেছি।
(২)
রাস্তার এক সুন্দরী তরুণীকে দেখিয়ে
হরেন বললঃ মেয়েটা বোধহয় কানে কম শোনে।
নরেনঃ কি করে বুঝলি?
হরেনঃ আমি বললাম,তোমায় ভালবাসি।মেয়েটা বলল,আমার
চপ্পলটা নতুন।
(৩)
স্বামীঃ তুমি যদি রান্না করতে পারতে তা হলে রাঁধুনিকে ছাড়িয়ে দিতাম।
বউঃ তুমি যদি কাজের কাজটা করতে পারতে তাহলে ড্রাইভারকে ছাড়িয়ে
দিতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



