somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রাইভেট ভার্সিটি থেকে পাশ কইর‍্যা এখন চাকরী পাইলে করতে চায় নাহ আগেই নাক সিটকায়! উনার যে ডিমান্ড তাতে তারে কেডা চাকরী দিবো ? সারাদিন পুটকীটা আকাশের দিকে ছুইড়্যা দিয়া ঘুমায়"

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকাল ৮টা বাদে ঘর থেকে বেরিয়েছি, নিজের কিছু কাজ ছিল গুলশান - ১ এর ব্র্যাক ব্যাংক এর শাখায় গেলাম। গিয়ে দেখি ব্যাংক বন্ধ সকাল ৯টা নাগাদ খুলবে। অগত্যা কোন উপায় না পেয়ে দাঁড়াতে হলো। এমন সময় আরো দুই যুবক সেখানে এসে উপস্থিত। তাদের দুজনের পরনে জিনসের প্যান্ট আর এক জনের পরনে গেঞ্জি আর অন্য জনের গায়ে লম্বা ফুল হাতা শার্ট। সময় গড়িয়ে চলেছে, এমন সময় একটা লোক এলো সে ৫ মিনিট দাঁড়িয়ে চলে গেলো এই বলে যে উনার নাকি অত্যধিক গরম লাগছে, বাইরে হাওয়া খেতে যাবেন।


অনেকক্ষণ দাঁড়ানোর পরে ঐ দুজন লোক নিজে থেকেই আমার সাথে কথা বলা শুরু করলো। জিজ্ঞাসা করে : "দেশের যে অবস্থা, তাতে মানুষের বড়ই কষ্ট হচ্ছে, কি বলেন ?" আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম, কিন্তু কিছুই বললাম নাহ।


গেঞ্জি পরিহিত লোকটা চেঁচিয়ে উঠলো, "আরে ভাই যে ব্যক্তি অলস সেই লোকেরই কেবল কষ্ট যে লোক কর্মঠ সেই লোকের আবার কিসের কষ্ট ? আসলে বাঙ্গালী অলস জাতি, দেশে দুনিয়ার কাম আছে কিন্তু মানুষ করতে চায় নাহ"


এবার গেঞ্জি পরিহিত লোক আর ফুল হাতার মাঝে গল্প জুড়ে গেলো আমি ঘটনা চক্রে নিরব দর্শক কেবল শুনছি তাদের কথাঃ


গেঞ্জিঃ ভাই, এই দেখেন একটু আগে এক লোক চলে গেল! উনার নাকি গরম লাগে, হালায় বাপের বাড়ির আবদার পাইছে এখন সব খানে উনার লিগা এসি রুম বানাইতে হইবো! এই হইলো বাঙ্গালী বুঝলেন ? এরা হইল জনমকারের আইলস্যা! এদের জন্য দেশ পিছাইয়া আছে।


ফুলহাতাঃ একদম ঠিক বলেছেন ভাই, দেশে কত কাম কাইজ আছে একবার চিন্তা কইর‍্যা দেখেন ? বাঙ্গালী জাতি বেশি খাইতে চায়। Masters পাশ কইর‍্যা মানুষরে ৫০০০ টাকা বেতনের চাকরী দিলে করতে চাইবো নাহ, আবার ফাউতালে বাপের টাকা ভাইঙ্গা বিড়ি খাইতে জানে !


গেঞ্জিঃ এই রকমই হইছে অবস্থা, আর কইয়েন নাহ আমার পাশের বাসায় থাকে আমার ফুফাতো ভাই। প্রাইভেট ভার্সিটি থেকে পাশ কইর‍্যা এখন চাকরী পাইলে করতে চায় নাহ আগেই নাক সিটকায়! উনার যে ডিমান্ড তাতে তারে কেডা চাকরী দিবো ? সারাদিন পুটকীটা আকাশের দিকে ছুইড়্যা দিয়া ঘুমায় !


ফুলহাতাঃ বিদেশের কথা চিন্তা করেন তারা কত কর্মঠ,
আর আমরা হইলাম অলস আমড়া কাঠের ঢেঁকি - বাসার সামনে থেকে এক পা হাটতে চাই নাহ। রিক্সা, সিনজি অথবা গাড়ি ছাড়া চলতেই চাই নাহ ! অভাব আমাদের হবে না তো কাদের হবে ?


গেঞ্জিঃ রঙ্গপুর-দিনাজপুর-রাজশাহীর মানুষের কথা চিন্তা করেন ওরা কেবল ঢাকা শহরে আসে গরম ভাতের আশায়, ওদের তো কাজের অভাব নাই! কই ওরা তো কেউ বেকার নাই ! আসলে কাজ করার মনমানসিকতা থাকতে হবে ! নাইলে জীবনেও কাজ জুটবে নাহ।


এতক্ষন তাদের কথা শুনতে ছিলাম তাই এবার কিছু বলার প্রয়োজন বোধ করলাম, ওনাদের দুইজনকে লক্ষ্য করেই বললাম: "ভাই, আপনি বললেন আপনার ফুফাতো ভাই প্রাইভেট ভার্সিটি থেকে পাশ করে এখন মনমত চাকুরী না পাইলে করে নাহ, সারাদিন নাকি পুটকী ঊঁচা করে ঘুমায়। তো প্রাইভেট ভার্সিটি কোনটা থেকে পাশ করেছে সেইটা জানতে চাইলাম নাহ, তবে এটুকু ধরুন তার ইন্টারমিডিয়েটের পরে বিবিএ এবং এমবিএ পাশ করতে কমছে-কম ১০ লক্ষ টাকা খরচ হইছে সব কিছু বাবদ, কি হয় নাই ?


গেঞ্জিঃ জ্বি তা হইছে, হবে না কেন ! প্রাইভেট ভার্সিটি মানেই তো টাকার খেলা!
আমিঃ তো, যে ব্যাটা পড়াশুনার জন্য ১০ লক্ষ টাকা খরচ করল, সেই ব্যাটা কি কেবল দুবেলা দুই মুঠো গরম ভাতের আশায় ১০ লক্ষ টাকা খরচ করেছে ? ব্যাঙ্কে ১০ লক্ষ টাকা ডিপোজিট করলেই তো পারতো মাস গেলে ১০,০০০ টাকা পাইতো। ব্যাংক গুলো তো চরম সুবিধা দেয়ঃ লাখে ১ হাজার টাকা মাসে রেমিটেন্স দেয়।


গেঞ্জিঃ আপনি কি বলতে চান ? [একটু রাগান্বিত]
আমিঃ যা বলতে চাই যদি আপনার বুদ্ধি থাকে তো এতক্ষনে বুঝে যাবেন। আর না বুঝলে এখন আপনিও আপনার ফুফাতো ভাইয়ের সাথে পুঁটকি উঁচা কইর‍্যা ঘুমান। আপনি বোধ হয় পড়াশুনা করেন নাই, করলে একটা Masters অথবা এমবিএ পাশ করা ছেলেকে কোনদিন ৫০০০ টাকা মূল্যের বেতন অফার করার কথা চিন্তাও করতে পারতেন নাহ। আমি নিজে একটা সামান্য স্টুডেন্ট কেবল এইচ এস সি দিলাম কয়দিন আগে আমি নিজেই ২টা বাচ্চা পড়ায়ে মাসে তার দুই গুন টাকা আয় করতে পারি। আর আপনি কন এমবিএ পাশ করা পুলা ৫০০০ টাকা মূল্যের বেতনের চাকুরী পায়া পুঁটকী খাড়া কইর‍্যা ঘুমায়! আপনি কি মনে করছেন, ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা সবাই কি ঠেলা গাড়িওয়ালা নাকি দিন মজুর যে ওদের ৫০০০ টাকা বেতন দেবার কথা বললেন ? আপনার লজ্জা করে নাহ ?
.
.
আর কিছু বলতে পারলাম নাহ, এতক্ষনে একটা সিকিউরিটি গার্ড করিডোরে চলে এসেছে চিৎকার চেঁচামেচি শুনে লোকটা বলল, ভাই এইটা একটা ব্যাংক আপনারা এই সব আলাপ বাইরে গিয়ে করুন। চিৎকার চেঁচামেচির জায়গা এইটা নাহ।


আর কিছু বললাম নাহ, চুপ করে দাঁড়িয়ে রইলাম। ঐ গেঞ্জিওয়ালা লোকোটাকে দেখে পেটাইতে মন চাইতেছিলো ! এই রকম মানুষও দুনিয়াতে আছে ? ছি !
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×