somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারটেলের সার্ভিস সেন্টারে মল ত্যাগের ঘটনা নিয়ে যা হলো !

১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগের কথা, আমার ফোনের সিমটা হঠাৎই ইনএ্যাকটিভ হয়ে গেছে, বহুদিন একটানা ব্যবহার করার ফল - বার বার সিম চেইঞ্জ করতে করতে সিমের পাত্তি সব উইঠ্যা গেছে। এয়ারটেলের সিম, ২০০৮ এর প্রথম দিকে শখ করে কিনেছিলাম। সেই শখ করা সিমই একমাত্র গতি হবে কে জানে, আমার মত ফকির মানবের জন্য এইটাই বোধ হয় উপযুক্ত সিম!

যা হোক, সিম ইনএ্যাকটিভ হইছে, এক্ষন ঠিক করা লাগবে বলে গেলাম এয়ারটেলের সার্ভিস সেন্টারে। তো সেইখানে অনেক রমনী বসে আছেন। একেবারে রিকশাওয়ালা থেকে বিজনেজ টাইকুনদেরও এরা স্যার বলে সম্বোধন করে।

আমি বসে আছি, হাতে টোকেন। টোকেন নম্বর ৬৯, ১০ মিনিট বসে ছিলাম এরপর আমার ডাক পড়োলো।

ওখানে বসতেই রমনী আমাকে জিজ্ঞাসা করলোঃ "স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?"

আমিঃ "জ্বী, আমার ফোনের সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগবে"

রমনীঃ "ওহ, আচ্ছা তবে সিমের কাগজপত্র সাথে এনেছেন তো?

আমিঃ "জ্বী এনেছি, এই নিন"

রমনীঃ "এইটা কি?"

আমিঃ "কেন, সিম যখন কিনেছিলাম তখন তো এইটাই দিয়েছিলেন সাথে!"

রমনীঃ "বলেন কি, এইটা তো একটা খাম"

আমিঃ "ভেতরে জিনিস আছে, ঝাঁকি দিন!"

রমনীঃ "এইটা কি, এতে হলুদ কি লেগে আছে?" (ঝাঁকি দেবার পরে)

আমিঃ "কিছু মনে করবেন নাহ, ছোট ভাই ইয়ে করে দিয়েছিলো। তার পরে চুলার উপরে শুকানোর পরে এই অবস্থায়ই ছিল, কোনদিন এই কাগজের প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখন পড়তেছে।"

রমনীঃ "স্যার, এই সব কি নিয়ে এসেছেন। এইসবের দরকার হবে নাহ! আপনি আপনার এফ এন এফ নাম্বারটা বলুন, তাহলেই হবে"

আমিঃ "আগে বলবেন নাহ! অযথা কিছু ময়লা ঘাটলেন"
.
.
.
.
সিম নিয়ে খুশি খুশি চলে এলাম, এখানে একটা মজার বিষয় ঘটেছে মজার বিষয়টা হলো - মহিলার সাথে আমি এমনি একটু মজা নিয়েছি, ঐটা মোটেই কারো ইয়ে ছিলো নাহ। আমিই একদিন খাবার টেবিলে বসে তাড়াহড়ো করে খেতে বসে সিমের ক্যাশ মেমোতে ডাল ফেলেছিলাম। এই ডাল এই ভাবে কাজে লাগবে তা কোনদিনই ভাবি নাই। তবে যাই বলেন ঐ মহিলার চেহারা দেখার মত হইছিলো! বাসায় এসে আমি সবাইরে ঘটনা বলার পরে তো সবাই হাসতে হাসতে শেষ। মানুষ আমারে পাগল বলে, আমি কি আসলেই পাগল নাকি জাতে মাতাল তালে ঠিক এই টাইপের ফাজিল ? বলেন তো, আমি নিজেই আমার এইরকম বৈশিষ্ট্য নিয়ে সন্দিহান !
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×