somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেয়ালে আঁকা নগ্ন ছবির কাহিনী !

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগের কথা, তখন আমি ক্লাস এইটে পড়ি, সেই চিরায়ত সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারী সন ২০০৭; ক্লাসে আমার রোল ছিল ৫০ এবং আমার সীট ফিফথ রো তে। আমার রো এর পাশেই দেয়াল। দেয়ালের রঙ উজ্জ্বল সবুজ। সেই সময় আমাদেরকে হেনা ম্যাডাম নামে এক মহিলা ইংরেজী পড়াতেন। তিনি খুব ভাল ইংরেজী বলতে পারেন, দেখতে মোটামুটি সুন্দর সব ছেলেরা এই ম্যাডাম বলতে পাগল তা স্কুল ক্যাম্পাসের বাথরুম গুলোর দেওয়াল একটু ভাল ভাবে পরিদর্শন করলে যে কেউ এই পাগলামী বুঝতে পারবেন।

ক্লাস এইটে থাকতে আমি নিতান্তই গোমূর্খ্য এবং বোকাসোকা ছিলাম। আমার সামনে একটা ছেলে বসতো, সেবছরই ছেলেটা পরে চট্টগ্রাম চলে যায়। একদিন যাবার আগে ইতিহাসের সবচেয়ে সাহসী এবং জঘন্যতম কাজ করে রেখে যায়। একদিন স্কুলে টিফিন ব্রেকের পরে ক্লাসে এসে বসে আছি, পঞ্চম পিরিয়ডে হরশিত বিশ্বাস এর ক্লাস। হঠাৎ কি মনে করে দেয়ালের দিকে তাকালাম আমার পাশে দেয়াল বরাবর একটা ছবি আঁকা: ছবিতে নগ্নতার সীমা ছিল নাহ। আশা করি আর মুখ ফুটে বলতে হবে নাহ যে কার নগ্ন ছবি ? এতক্ষনে আমার হাত-পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিলো। একে তো আমি এর কিছুই জানি নাহ, আবার ছবি খানা এতই বিশাল যে ১০ গজ দূর হতেও একটা মানুষ খালি চোখে স্পষ্ট দেখতে পাবে।

সেদিন কিছু আর হলো নাহ, পরদিন সকালে স্কুলে এলাম ক্লাসে ঢুকতেই দেখি প্রিন্সিপাল স্যার সবাইকে জেরা শুরু করে দিয়েছেন দেয়ালে এত বড় নগ্ন ছবি কে এঁকেছে! সবার মুখে একই কথা কেউই জানে না। সত্যি কথা হলো সবাই জানে কিন্তু কারো পেটে বোম মারলেও বলবে নাহ। প্রিন্সিপাল স্যার ব্রা লিও সবার পেটে বোমা ফুটাবার পরও নগ্ন ছবির কোন হদিশ পেলেন নাহ। একটু পরে এক কর্মচারী কে পাঠালেন সেই নগ্ন ছবি ঘষা মাজা করতে, কর্মচারী এসে নগ্ন ছবির সকল অঙ্গ প্রত্যঙ্গ ঘষা মাজা করা শুরু করল কিন্তু ছবি আর কিছুতেই উঠে নাহ। মহা বিপদ! অপর দিকে এই নগ্ন ছবির খবর চারিদিকে তুফান গতিতে ছড়িয়ে পড়েছে, ম্যাডামও জেনে গেছেন। কি আর করার অবশেষে ব্যাপক ঘষা মাজা এবং ডলা-ডলির পর কোন উপায় না পেয়ে ঐ ছবির উপরে আবার ডিস্টেম্বপার পেইন্ট করতে হলো। স্কুল জীবনে এরকম আরো নানা মজাদার ঘটনা আছে, কেউ শুনে চমকে উঠে আবার কেউ থমকে দাঁড়ায়।

তবে একটা ব্যাপার সত্য: I am proud to be a Josephite.
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×