শেষ ঘুমে ঘুমানোর আগে
পৃথিবীটা বড় অদ্ভূত লাগে
জেগে থাকার সাধ জাগে
শেষ ঘুমে ঘুমানোর আগে ।
জানি জেগে থাকা হবে না
ঘুমোতেই হবে মিটিয়ে সব লেনাদেনা ।
সেই নীলচে শাড়িটা পরতে ইচ্ছা করে
ধানসিঁড়ির তীর ঘেষে প্রিয়তমের হাত ধরে
হাঁটতে ইচ্ছে করে জন্ম জন্মান্তর ধরে
জানি হয়তোবা কিছুই করা হবে না
স্বপ্নের তরী হয়তোবা তীরে পৌঁছাবে না
তার আগেই মেটাতে হবে সব লেনাদেনা ।
আমি ঘুমিয়ে পড়লে ধুলি পড়বে প্রিয় বইয়ের মলাটে
বুকসেলফটা কেউ কোন দিন খুলেও দেখবে না
বারান্দার গাছগুলোতে পানি দেওয়ার মালি থাকবে না
কত ঊষা কত গোধুলী আমি ছাড়াই যাবে কেটে ।
শেষ ঘুমে ঘুমানোর আগে
জেগে থাকার সাধ জাগে
শুধুই জেগে থাকার সাধ জাগে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


