somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয়ে শাহবাগ

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের একটা ঘটনা বলি ..............
শাহবাগ আন্দোলন তখন তুঙ্গে । ফেব্রুয়ারীর ১৫ কি ১৬ তারিখ হবে । সময় দুপুর আড়াইটা । ছোট ভাইকে সাথে নিয়ে গিয়ে বসলাম শাহবাগের রাজপথে । শরীরের সবটুকু শক্তি আর কন্ঠের সবটুকু জোর দিয়ে স্লোগান দিচ্ছি । সেই প্রিয় স্লোগান 'জয় বাংলা' এমন সময় আমার পাশে বসা এক মা আমার পিঠে আচমকা তাঁর মমতা মাখা হাতটি রেখে বললেন , 'তোমরা তো মুক্তিযুদ্ধ দেখো নি , এইবার দেখে নাও । তোমরা আজ যেভাবে স্লোগান দিচ্ছো , মুক্তিযুদ্ধের সময় ঠিক স্লোগান দেওয়া হতো'
কৌতুহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম , 'আন্টি আপনি দেখেছেন মুক্তিযুদ্ধ ?'
'হ্যাঁ , মা মুক্তিযুদ্ধ দেখেছি । আমি তখন ফাইভে পড়তাম । আমি সাঈদীর এলাকার মানুষ পিরোজপুরে বাড়ি । মুক্তিযুদ্ধের সময় সাঈদী আমাদের এলাকায় নির্মম অত্যাচার করতো । ওর ভয়ে আমরা পালিয়ে বেড়াতাম । এই কারণেই আমি সব রাজাকারের বিচার চাইতে এসেছি । আগে ভাবতাম এদেশে রাজাকারের বিচার হবে না কিন্তু তোমরা যখন রাস্তায় নেমেছো তখন ভরসা পাচ্ছি । রাজাকারের বিচার একদিন হবেই '.............................
'মাগো, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না । হয়তো এই ইট কাঠের নগরীতে আপনার সাথে আমার আর কোনদিন দেখা হবে না । কিংবা দেখা হলেও কেউ কাউকে চিনবো না । তাতে কী ? মাগো , আমি চোখ বন্ধ করলে আমার পিঠের ওপর একটা মমতা মাখা হাতের স্পর্শ পাই । যে হাত আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে । যে হাত আমার কাছে মুক্তিযোদ্ধাদের অসমাপ্ত যুদ্ধটুকু সমাপ্ত করার দাবী জানায় । যে হাত আমাকে অভয় দেয় , ভেঙ্গে পড়তে মানা করে , যে হাত আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উর্দ্ধগগণে প্রসারিত হয়ে বলে জয় আমাদের হবেই । জয় বাংলা '
কীভাবে রাজাকারের বিচার হবে , কে কখন করবে আমি এসবের কিছুই জানি না । জানতেও চাই না । শুধু জানি এদেশে রাজাকারের বিচার হবে , হতেই হবে ।
আমার মাটি আমার মা , রাজাকারের হবে না । জয় বাংলা ।
* কাল সবচেয়ে বড় কুলাঙ্গার গু আজমের রায় । আশা করি আদালত কুলাঙ্গারটাকে ফাঁসিতে ঝোলানোর রায় দিবেন । ফাঁসি ছাড়া অন্য কোন রায় মানবো না আগেই বলে দিলাম ...................
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×