somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকে লেখা চিঠি

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা ,
তোমাকে ছাড়াই ঈদটা কাটিয়ে দিলাম । কর্মব্যস্ত এই নাগরিক জীবন আমাকে ঈদের দিনে তোমার কোলে মাথা রাখার সুযোগটা দিল না । এই ঈদে ছুটি মিললো না ...
নাহ , ঈদের দিনে তোমাকে মিস করিনি । সে সুযোগ কোথায় বলো ? আমি তো ব্যস্ত । ব্যস্ততার ভীড়ে সময় কোথায় ? সত্যি বলছি মিস করিনি । শুধু বারবার ছোটবেলার ঈদের কথা মনে পড়েছে । মা তোমার মনে পড়ে ? ছোটবেলায় ঈদের দিনে তুমি সাবান দিয়ে গোসল করিয়ে নিজ হাতে সেলাই করা জামা পরিয়ে দিতে । আমি এখন অনেক বড় হয়েছি । নিজেই গোসল করে ভেজা চুল মুছতে পারি । চাকরী করে নিজে টাকা রোজগার করাও শিখেছি । হাতে সেলাই করা জামা পরার দিন ফুরিয়েছে অনেক আগেই । এখন আমি নামি-দামি ফ্যাশন হাউজ থেকে ঈদের পাঞ্জাবি কিনি । নাহ তোমাকে মিস করিনি । শুধু মনে হয়েছে কেউ যদি আলমারি খুলে পরম মমতায় পাঞ্জাবিটা এগিয়ে দিত !! ঘুম থেকে উঠে পড়ি-মড়ি করে নামাজে যাওয়ার সময় দরজা খুলতে গিয়ে মনে হয়েছে কেউ যদি কপালে একটা চুমু দিয়ে দিত ! বাবা , তোমার মনে পড়ে ছোট বেলায় তোমার আঙ্গুল ধরে ঈদের নামাজ পড়তে যেতাম , রাস্তা হারিয়ে ফেলবো বলে তুমি কখনোই আমার হাতটা ছাড়তে না । এখন আমি অনেক বড় হয়েছি । নিজেই রাস্তা চিনে ঈদগাহে যেতে পারি । তোমাকেও আর মিস করি না । শুধু নামাজ শেষে কোলাকুলি করার জন্য একটা মমতা মাখা বুক খুঁজে বেড়াই । কিন্তু পাই না ।
মা , সারাদিনে তোমার কথা আমার তেমন একটা মনে পড়েনি । কেবল নামাজ শেষে বাসায় ফিরে যখন ডাইনিং টেবিলে বসে পাউরুটিতে মাখন লাগাচ্ছিলাম তখন তোমার হাতের মমতা মাখা সেমাইয়ের কথা মনে হচ্ছিলো । ছোটবেলায় খাওয়া শেষে টিনের থালায় হাত ধুয়ে ফেলতাম আর তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে কত আদরে মুখ মুছিয়ে দিতে । এখন আর শাড়ির আঁচলে মুখ মোছা হয় না । নতুন কড়কড়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে গেলে শুধু তোমার ওই ময়লা মাখা , পুরাতন আঁচলের স্পর্শ পেতে ইচ্ছে করে । নাহ , তোমার কথা আমার তেমন একটা মনে পড়েনি । শুধু নামাজ পড়ে বাসায় এসে সালাম করার জন্য দুইটা পা খুঁজছিলাম । সালাম করলেই যে আঁচলে বাঁধা দুই টাকার নোট হাতে ধরিয়ে দিত লাঠি লজেন্স নয়ত মালাই আইস্ক্রীম খাওয়ার জন্য । মাগো , আজ আমার অনেক টাকা । দুই টাকার প্রয়োজন ফুরিয়েছে , তারপরও আমার সালামিটা রেখো মা । আমি সামনের ঈদে বাড়ি ফিরে তোমার আঁচলের গিট খুলে সালামী নিবো...
বুয়া তিনদিনের ছুটি নিয়েছে , ছেলেমেয়ের সাথে ঈদের করুক । আমি তো রান্নার র-ও জানিনা । ভাবছো ঈদের দিনে কি খেয়েছি ? ঢাকা শহরে এত নামি-দামি রেস্টুরেন্ট থাকলে কেউ কি ঈদের দিন না খেয়ে থাকে ? আমি খেয়েছি মা । কেএফসি , জিনজিয়ানের মত দামী খাবারের দোকানের খাবারই খেয়েছি । তাও আমার মনের ক্ষুধা মেটেনি । মা , তোমাকে ইচ্ছে করেই ফোন দেই নি । তুমি বারবার ফোন দিলেও ব্যস্ত আছি বলে কেটে দিয়ে চোখের জল গোপন করেছি । কী বলতাম তোমাকে , যখন তুমি বলতে 'খোকারে , তোকে ছাড়া আমার ঈদটা যে বড্ড পানসে লাগছে । তোর বাবা সারাদিন তোর কথা বলেছে । কি খেয়েছিস রে ? '
বিকেল থেকে রাত অবধি অফিস করেছি , তোমাকে মিস করিনি । মিস করার সে সময় কোথায় বলো ? মা দেখো সামনের ঈদে ঠিকই ছুটি পাবো । তখন সব ব্যস্ততা একদিকে ঠেলে দিয়ে তোমার কোলে মাথা রেখে অনেক গল্প করবো । অনেক অনেক গল্প ...
চোখের আবার কী হল ? পোকা পড়েছে বোধহয় , ধুর পোড়া চোখ...
ইতি
আমি
( মায়ের কোল ছেড়ে যারা দূরে ঈদ করছেন চিঠিটা তাদের জন্য... )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×