somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Last King of Scotland

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


The Last King of Scotland
ছবিটা দেখলাম। ফরেস্ট হুইটেকার অস্কার সম্ভবত পেয়েই যাবে। অসাধারণ এবং অনবদ্য অভিনয়।

নামটা শুনে একটু হোঁচট খেয়েছেন জানি। কিন্তু সবার জ্ঞাতার্থে বলি এই ছবিটা উগান্ডার একনায়ক ইদি আমিনকে নিয়ে। তার ব্যাক্তিগত চিকিৎসকের চোখে দেখা ইদি আমিন। তার মানে কিছু ইতিহাস, কিছু ছবির প্রয়োজনে তৈরি ঘটনা কিছু মিডিয়া প্রচারণা। তবে ইতিহাস বলে ইদি আমিন নিউরোসিফিলিস এ ভুগতো, ভীষণ আতংকে থাকতো সব সময় কেউ তাকে খুন করে ফেলবে এই ভয়ে, অস্থির এবং সর্বোপরি দুর্বল প্রশাসক। ধারণা করা হয় তার শাসনামলে(১৯৭১-৭৯) ৮০,০০০
থেকে ৩০০,০০০ লোক হত্যা করা হয়। বিভিন্ন সময়ে কেনিয়া, তানজানিয়াকে, সুদান দখলের হুমকি এবং ১৯৭২ সালে উগান্ডা থেকে সমস্ত এশিয়ানকে প্রত্যাহার। যার মূল অংশ ছিল গুজরাটি ইন্ডিয়ান।

ছবির নামকরণের শানে নূযুল আমিন নিজেই। ১৯৭৭ সালে গ্রেট ব্রিটেন , উগান্ডার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর আমিন ঘোষনা দিলেন তিনি ব্রিটিশদের হারিয়ে দিয়েছেন এবং নিজের নামের সাথে একটা টাইটেল জুড়ে দিলেন CBE (Conqueror of the British Empire)। সেই সাথে নিজেকে King of Scotland ঘোষনা করলেন।

ইদি আমিন নিজে মনে করতেন তিনি যদি উগান্ডান না হতেন, তবে স্কটিশ হতেন। কারণ ব্রিটিশদের হারানোর জন্যই তার জন্ম। মজার ব্যাপার হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক ও স্কটিশ এবং এই ফিল্মের ডাইরেক্টরও।

ছবির মূল আকর্ষনই ফরেস্ট হুইটেকারের অভিনয়। একজন রাষ্ট্রনায়কের পাগলামী, অসহায়ত্ব এবং তীব্রভাবে বিশ্বাসী মানুষ খুঁজবার চেষ্টা। প্রতিনিয়ত সন্দেহ এবং অবিশ্বাস। তরুণ স্কটিশ ডাক্তারের চোখে ইদি আমিন কে দেশের ত্রাতা মনে হতে থাকে, এবং এক পর্যায়ে আমিনের প্রধান উপদেষ্টায় পরিণত হয়। কিন্তু এক সময় আবিষ্কার করে সে আসলে বন্দী হয়ে গেছে এবং কখনোই আর এখান থেকে ফিরতে পারবে না। ১৯৭৬ এ ফ্লাইট ১৩৯, প্যালেস্টাইনিয়ানরা ছিনতাই করে কামপালা, এনটেব এয়ারপোর্ট এ ল্যান্ড করে আমিনের আমন্ত্রণে। সেই ফ্লাইটের ছেড়ে দেওয়া হোস্টেজদের সাথে পালিয়ে যায় স্কটিশ ডাক্তার।



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×