somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুজবের ডালপালা

০২ রা এপ্রিল, ২০০৭ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রুপকথার গোরু গাছে চড়ে
গুজবের গোরু চান্দে ওড়ে

এইটার একটা সাক্ষাৎ প্রমাণ দেখলাম গতকাল।

দিনটা একটু ব্যস্ততার ছিল। ব্রাঞ্চ করবার পর গিয়েছি স্টেট ফেয়ার গ্রাউন্ডে। ওখানে একটা আন্তর্জাতিক মেলা হচ্ছে। বিভিন্ন দেশের লোকজন ছোট ছোট দোকান সাজিয়েছে। নিজেদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস প্রদর্শন হচ্ছে। অনেক দেশের মানুষ এই প্রথম একত্রে দেখলাম। অন্তত ৫০টা দেশ ছিলো। বিশাল স্টেজে নাচ-গান হচ্ছে। স্পেনের ফ্ল্যামিঙ্গো থেকে ব্রাজিলের সাম্বা, ইথিওপিয়ান লোকগীতি থেকে বেলজিয়ান সংগীত, একটা দূর্দান্ত অভিজ্ঞতা। আমাদের বাংলাদেশীরা দুটো স্টল দিয়েছে। সেলসম্যন হিসেবে নেমে গেলাম কোমর বেঁধে। দোকান থেকে অন্তত একশ ফিট দূরের লোকজন ধরে বেঁধে এনে কালোজাম আর রসগোল্লা খাওয়ালাম। অনেকে আমেরিকান ঘুরে এসে, বাবা-মা, দাদা-দাদীর জন্য নিয়ে গেল।সত্যি বলতে পুরা কলাম্বিয়াবাসীকে কালোজামের জাদুতে বন্দী করলাম। ইন্ডিয়ান'রাও এসে খেয়ে গেল। সাথে একটা কমপ্লিমেন্ট , তোমরা খুব ভাল খেলছ। আহা , আমার কলার তিন হাত উঁচা হয়ে গেল।

রাতে বাসায় এসে ব্লগে গিয়ে দেখি এক ব্লগার পোস্ট করেছে বাংলাদেশে কিছু হয়েছে। এরমধ্যে ফোন পেয়েছি কিছু একটা বাংলাদেশে হয়েছে। আমরা বেশ কিছু বাংলাদেশী তখন এক বাসায়। কি হতে পারে? মহাখালীতে ফোন কেন বন্ধ ? খালেদা জিয়া কেন হঠাৎ জিয়ার মাজার জেয়ারত করল ? সেনাবাহিনী প্রধান হঠাৎ বঙ্গবন্ধু'কে ' জাতির পিতা' হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কেন চান ? সেনাবাহিনীর ঐতিহাসিক পাপস্খলন ? এই সব কিছু মিলিয়ে খবরটা বিশ্বাস করবার একটা ভিত তৈরি হয়ে গিয়েছিল। আশ ঘন্টার মধ্যে বেশ কয়েকবার ক্রিং ক্রিং। দেশে ক্যু হয়েছে, সেনাবাহিনী প্রধান নিহত এধরণের খবর আসা শুরু হল। পুরো উত্তর আমেরিকার এক মাথা থেকে আরেক মাথা দাবানলের মতন খবরটা ছড়িয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ার মানুষের হাতে ফোন ঘুরানোর ছিল অজস্র সময়। ফলাফল অস্থির কয়েকঘন্টা।

কে করে, কারা করে এবং কি উদ্দেশ্যে এই ধরণের গুজব ছড়ায় ? এটা কি কোন ধরণের লিটমাস টেস্ট ? যে মানুষের অনুভূতি কি রকম হয় দেখা । কিন্তু যেই করুক, যে গোষ্ঠি করুক, যে উদ্দেশ্যে করুক খুব নীচু মানের কাজ । হাড়গিলে পাখির গু খেয়ে বড় হওয়া মানুষ এরা। নিন্দা জানাই, এসব অলস মস্তিষ্কের বদনা বাদ্যির।


জয় হোক কালোজামের , জয় হোক রসগোল্লার।
সর্বোপরি আমাদের বাংলাদেশী আথিতেয়তার।


ছবিঃ রাতের কলাম্বিয়া
Dr. Thomas M. Crawford
Associate Professor, Physics and Astronomy and USC NanoCenter
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ রাত ১০:৩০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×