somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটানিবাজি !

০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেসটির নাম নিরিবিলি ছাত্রনিবাস । এই মেসের একই রুমে থাকে আমিন, আনিস এবং বিরাট । এরা সবাই অনার্সে পড়ে । আমিনের চেয়ে অন্য দুজন দুই বছরের সিনিয়র ।

আজ সকালে খাওয়ার পর আনিস আমিনের খোঁজ খবর নিচ্ছে । আনিস জিজ্ঞাসা করল, কি খবর আমিন, তোমার দিনকাল কেমন চলছে ?
আমিন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালই চলছে ।
ওদের কথা বার্তার মঝে বিরাট এসে বলল, আমিন, তোমার শ্যাম্পুর কৌটাটা কোথায় রেখেছো ? টেবিলে দেখছি না যে !
আমিন উত্তর দিল, ভাই খাটের (বেড) নিচে দেখেন ।

বিরাট শ্যাম্পুর কৌটা নিয়ে যাবার পর আনিস আমিনকে বলল, কি ব্যাপার আমিন, তোমার সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার সব কি সরকারী করে দিয়েছো নাকি ? মাত্রই শ্যাম্পু নিয়ে গেল একজন । আর পাশের রুমের পিয়াস । এরা দুজন নাকি নিয়মিতই এগুলো তোমার কাছ থেকে ব্যবহার করে, ভুল করেও কেনে না ? মেসের সবাই তো জানেও দেখছি !
আমিন বলল, ওনারা ব্যবহার করলে কি করব ভাই ! আমি তো আর সরাসরি নিষেধ করতে পারি না ।
আনিস বলল, তোমার জিনিস ব্যবহারে যখন তোমারই আপত্তি নেই তাহলে আমরা বলে আর কি করব ? তবে এর বিনিময় যেদিন পাবা, তখন কিছুই করার থাকবে না !

বেশ কিছুদিন পর ।
আমিন ঘুম থেকে উঠলো সকাল দশটায় । ওর আগেই সবাই ঘুম থেকে উঠেছে । ব্রাশ হাতে নিয়ে পেস্ট নিতে যাবে এমন সময় খেয়াল করল গতকালই পেস্ট শেষ হয়ে গেছে । বিরাটকে বলল, ভাই আমার পেস্ট গতকালই শেষ হয়ে গেছে । আপনার কাছে কি পেস্ট আছে ? পিয়াস আমিনদের রুমে পত্রিকা পড়ছিল । বিরাটকে পেস্ট এগিয়ে দিতে দেখে বলল, কি ব্যাপার আমিন, তুমি আজকাল কোনো কিছু না কিনে অন্যের থেকে ব্যবহার করছো নাকি ?
বিরাট পিয়াসকে সমর্থন করে বলল, বড় ভাইদের জিনিস ব্যবহার করছে তাতে সমস্যা কি ? চল তোর রুমে যাই ।
বিরাটরা পাশের রুমে যাবার পর আমিন আনিসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলো, যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে !
আনিস একটু মুচকি হাসি দিল । যেন এমনটাই হবার কথা ছিল !

https://www.facebook.com/tutul.islam.54
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×