উত্ত্যক্তাদের কারণে ইদানীং অনেক তরুণী আত্মহননের পথ বেছে নিচ্ছে। গত ৩ এপ্রিল ২০১০ ঈসায়ী তারিখ শনিবার রাজধানীর রামপুরার বনশ্রী মডেল স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ইলোরা (১৪) বখাটের উৎপাতে বিষপানে আত্মহত্যার পথ নেছে নেয়। ইলোরা বখাটেদের উত্ত্যক্ততায় আত্মহননকারী প্রথম তরুণী নয়। এ ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটছে। আত্মহননকারী এসব হতভাগ্য তরুণীদের বাঁচাবার কি কোন উপায় আছে? স্বল্প পরিসরে বিষয়টি বিশ্লেষণ করে দেখা যাক। যেহেতু এটি একটি সামাজিক ব্যাধি, এটা সামাজিকভাবেই প্রতিহত করতে হবে। বখাটে কারা? এরা হলো স্কুল, কলেজ থেকে ঝরে পড়া কিছু যুবক। বাপের হোটেলে জোটে খাওয়া। কাজ-কর্ম নেই তাই হাতে অফুরন্ত সময়। স্কুল, কলেজে যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে সময় কাটাবার একটি রাস্তা খুঁজে পায় এরা। কেউ কেউ নেশাগ্রস্ত হয়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব অপমৃত্যুর কারণ অনেক। বখাটেদের ব্যাপারে কোন আইনি পদক্ষেপ না নিয়ে ঘটনাটি চেপে যাওয়া। বখাটেরা সাধারণত অপেক্ষাকৃত বড় ঘরের ছেলে হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে যাওয়ার সাহসও করে না। দেশে আইন-শৃঙ্খলা পরিসি'তি ভাল হলে সমস্যাটার কিছু সমাধান হয়তো হতো। কিন্তু তেমন আশা করাও আমাদের দেশে অবাস্তব। তাহলে এ সমস্যা সমাধানের উপায় কি? সহজ এবং সরল উপায় হাতের কাছেই রয়েছে। বোরকা পরিহিতা পর্দানশীন কোন ছাত্রী বখাটেদের কবলে পড়েছে কেউ শুনেছেন কি? সেজেগুজে যদি কোন তরুণী তার রূপ প্রদর্শন করে স্কুল, কলেজে যাতায়াত করে তাহলে বেকার বখাটেদের টার্গেট হওয়া স্বাভাবিক। সুতরাং এ সমস্যার সমাধান একটিই তা হলো রূপ প্রদর্শন বন্ধ করে পর্দা করুন। বোরকা পরে চলাফেরা করুন সকল প্রকার কুদৃষ্টি থেকে মহিলা, তরুণীরা বেঁচে যাবেন। আত্মহত্যা করতে হবে না। পর্দা করা মুসলমান নারীর জন্য ফরয। আল্লাহ পাক উনার বিধান মেনে চললে রহমত পাওয়া যাবে আর না মানলে গযবতো আসবেই। এসব আত্মহত্যা গযবেরই ফল।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।