বিশ্ব সংসার তন্ন তন্ন করে একশো সাতটি নীল পদ্ম তোমায় দিতে পারিনি ।
দূরন্ত ষাড় এর চোখে লাল কাপড়ও বাঁধতে পারিনি ।
পারিনি বোঝাতে তোমাকে পাবার হৃদয়ের ব্যাকুলতা ।
শব্দ জালে স্বপ্ন বুনে শিহরিত করবার বিদ্যাও আমার জানা নেই ।
নেই তোমাকে ভালবাসা বোঝাবার সঙ্গা !
তুমি তো বরুনার মত বুকের মধ্যে সুগন্ধী রুমাল রেখে খুজেছো সেই পুরুষ কে !
যে কিনা তোমায় একশত সাতটি নীল পদ্ম এনে দেবে ।
যে কিনা তোমার জন্য দুরন্ত ষাড়ের চোখে বেঁধে আসবে লাল কাপড় ।
যে কিনা তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ঘ্রাণ নিবে !
আর তারপর . . . . . .
সবটুকু ঘ্রাণ নিয়ে তোমার থেতলে যাওয়া মাংস ফেলে ছুটবে আর কোন রমণীর ঘ্রাণে বুদ হয়ে ।
তবু তোমরা তাদেরই ভালবাসো ,
আর ঐ থেতলে যাওয়া মাংসের ঘ্রাণ নিয়ে ফিরে আসবে আমাদের কাছে !
তোমরা কি ঐ পদ্মের বিনিময়েই গন্ধ বিলাও ?
তোমার থেতলে যাওয়া মাংসের গন্ধ নিতে কেউ আসবে না তাকি কখনো ভাবো না ?
আর তারপর সবকিছু কি আত্বহননেই সমাধান করে ফেলতে চাও ?
তবে তোমার ঐ শুরুতেই ভাবা উচিত্ ছিলো ।
কোন সুনীল প্রকৃতই তোমাকে ভালবেসেছিল , তোমার ঘ্রাণ কে নয় . . . . . .
.
(অসমাপ্ত অথবা এখানেই শেষ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




