somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

কয়েকটি বিষয় নিয়ে একজন ব্লগারের সমসাময়িক চিন্তা!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন নানান দেশ নিয়ে কিছু তথ্য জানি, এই তথ্য গুলো আপনার হয়ত কাজে লাগবে না, তবে জানলে মনে আনন্দ পেতে পারেনঃ (কয়েকটি বিষয় নিয়ে একজন ব্লগারের সমসাময়িক চিন্তা)

১) মায়ানমারে সামরিকজান্তার বিরুদ্ধে জনগণের রাস্তায় বিক্ষোভ করার ৩য় সপ্তাহ পার হয়ে গেল! (আমি নিজে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আছি এই আন্দোলনে, ময়ানমারের জনগণের প্রতি আমার তেমন সহানুভুতি জাগে না, কারন তারা রোহিঙ্গা ইস্যুতে সামান্যও মানবিকতা দেখায় নাই, রোহিঙ্গাদের পক্ষে/জন্য সামান্য কোন মিছিল হয়েছিল তা দেখি নাই, তবে আমি এই জনগণের আন্দোলনের সাথে একমত, সব কিছুর পরেও জনগণের জয় হউক)। এখন সারা বার্মার খুব ভয়াবহ অবস্থা, জনগণের মধ্যে একটা আলাদা গ্রুপ হয়েছে যারা ছোরা লাঠি হাতে সাধারন মানুষের উপর আক্রমন চালাচ্ছে, এরা আর্মিদের সমর্থন করছে, এরা সংখ্যায় কম হলেও ভয়ঙ্কর, পুলিশ আর্মির পিছনে থেকে থেকেও গুলি চালাচ্ছে। মায়ানমারের প্রায় প্রতি শহরেই এখন আন্দোলন দানা বেঁধে উঠেছে, মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমেছে, রাত ৮টায় প্রতিদিন নিয়ম করে থালা বাসনে শব্দ করে জানিয়ে দিচ্ছে আমরা মুক্তি চাই! আমি মায়ানমারের আন্দোলন নিয়ে চিন্তা করে দেখেছি এবং আমার মনে হচ্ছে, জনগণ জিতবেই। আর্মি মুলত এখন বের হয়ে পড়ার কোন পথ পাচ্ছে না, আর্মি নিশ্চিত টেনশনে পড়েছে, পালাবার পথ নেই বটেই। তবে বিশ্বের বড় বড় অনেক দেশের গুলোর মায়ানমার নিয়ে অবস্থান স্পষ্ট নয়! কিছু মানুষকে দেখলাম প্লেকার্ড বহন করছে, তাতে আমেরিকার আর্মিকে আহব্বান জানানো হচ্ছে যে, তারা যেন সামরিকজান্তার উপর চাপ সৃষ্টি করে, এটা হাস্যকর ঠেকেছে!



২) এই করোনা পেন্ডেমিকের মধ্যেও কয়েকদিন আগে পাকিস্তানের মিঃ ইমরান খান শ্রীলঙ্কা সফরে গিয়েছেন এবং বিশাল লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন, গোটা ১০ বড় বড় চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে, পাকিস্থান খাদ্যের কিছু আইটেমে এক চাটিয়া রাপ্তানীর সুযোগ পেয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ থেকে নানান মশ্লাপাতি আছে! বিষয়টা নিয়ে বিচি খুলে পড়ার দশা ইন্ডিয়ার! ইন্ডিয়ার নিউজ গুলো দেখলে মনে হয় না পারছে সইতে, না পারছে কইতে অবস্থা! কিছুদিন আগে মিঃ ইমরান আফগানিস্থানেও সফর করেছেন এবং কিছু সাফল্য বয়ে এনেছেন। দুঃখের সাথে বলতে হয়, আমাদের নিউজ চ্যানেল গুলো এই সব খবর যেন জানেই না, আমাদের প্রতিবেশি দেশ গুলোর কোন খবর প্রচার করতেও নারাজ! অথচ এই খবর গুলো আমাদের জানা দরকার, কারন আমাদের এই প্রতিবেশিদের নিয়েই আগামী দিন গুলো কাটাতে হবে! এইসব রাষ্ট্রের গতিবিধির উপর আমাদের জীবনযাত্রা নির্ভর করছে।




৩) ভারতের পশ্চিম বঙ্গের নির্বাচন একদম মাথার উপর এসেছে, এখন সব দেখে মনে হয়, আমাদের মমতা দিদি জিত্তে পারেন, যা কিছু সপ্তাহ আগেও মনে হচ্ছিলো না, মানুষের মনের কিছু পরিবর্তন লক্ষ করছি! আমি একজন সাধারন বাংলাদেশী নাগরিক হিসাবে মনে করি, অন্তত পশ্চিম বঙ্গের মানুষ আর একবার মমতা দিদিকে নির্বাচিত করুক, তার চল্মান জনকল্যাণ মূলক কাজ গুলো এগিয়ে যাক। সাধারন মানুষ সব সময়েই একটা অস্থিরতা দেখায়, এটা সব দেশেই। তবে মমতা দিদির কাজ এবং চিন্তা চেতনা সত্যই প্রশংসার দাবী রাখে। আমরা যারা সত্য মিথ্যা বুঝতে চেষ্টা করি, আমাদের চোখে পড়ে যে, তিনি সত্যই একজন দেশপ্রেমিক এবং গন্মানুষের নেতা! আমি আরো কামনা করি, একদিন মমতা দিদি সারা ভারতের প্রধানমন্ত্রী হউক এবং বিশ্বাস করি তিনি এই উপমহাদেশের জন্য ব্যাপক সন্মান বয়ে আনতে পারবেন।




৪) এবার আরো একটা ভাল খবর দেই, গতকাল সারা বিশ্বের সব চেয়ে বড় ক্রিকেট ষ্টোডিয়ামের উদ্ভোধন হয়ে গেল ইন্ডিয়ার গুজরাটে! জ্বি, না জানলে সার্চ করে দেখুন, Narendra Modi Cricket Stadium লিখে! ৬৩ একর জায়গা জুড়ে এই ষ্টোডিয়াম সত্যই একটা বাহারি নিখুঁত প্রজেক্ট, না দেখলে বুঝতে পারবেন না! মিঃ নরেন্দ্র মোদি তার নিজের এলাকা এবং নিজ নামে এটা করে দেখিয়ে দিলেন বটে, বেঁচে থাকতেই নিজ নামে রাষ্ট্রের টাকায় এমন কাজে কে কিভাবে মূল্যায়ন করবে জানি না, তবে এর শেষ সাধারন মানুষ নিশ্চয় বুঝতে পারবে! এই প্রজেক্টের আয় ব্যয় নিয়েও জানতে পারেন! ইন্ডিয়াতে দারিদ্রতার যে চিত্র আমরা দেখতে পাই, তাতে এমন প্রজেক্টের কোন মুল্য নেই বলেই মনে করি। শত শত মানুষ যেখানে রাস্তায় থাকে রাস্তায় ঘুমায়, ক্ষুদার জ্বালায় কষ্ট করে, সেখানে এত বড় ষ্টোডিয়াম কি কাজে লাগবে বুঝতে পারি না! ব্রাজিলের বড় বড় ফুটবল ষ্টোডিয়াম গুলোর ইতিহাস দেখতে পারেন এবং অনেক গুলো পরিত্যাক্ত হয়ে পড়ছে, সাপখোপের বসবাস এখন!




কৈফিয়তঃ একজন ব্লগার হিসাবে আসলে অনেক কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা হয়, পারি না, ভয় লাগে! আমার এতটুকূ জানতে ইচ্ছা হয় সামান্য মুখের কথা কিংবা লেখার কারনে কেহ কি করে প্রাণ হারাতে পারে? মানুষ যদি খারাপকে খারাপ না বলতে পারে, তবে সে মানুষ কিসের, একটা ভাল সমাজ কি করে গড়ে উঠবে! সমাজের খারাপ দিন গুলো তুলে না ধরলে, খারাপ মানুষদের চিনহিত বা তার খারাপ কাজ মানুষের সামনে কেহ না কাউকে বলতেই হয়। আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে কি রেখে যাব! আপনি একটা খারাপ কাজ করছেন এবং সেটা আপনাকে কেহ বলে দিল, এতে যদি আপনি সংশোধন হয়ে পড়েন, তবে না সমাজের উন্নতি, ভাল সমাজ গড়ে উঠবে

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×