আমেরিকার দারিদ্রতার উপর আমার নজর গত কয়েক বছরে ধরে। আমি আমেরিকার হোমলেস মানুষের উপর শত শত ভিডিও দেখেছি এবং সুযোগ পেলেই দেখি। আমার কিউরিসিটি ছিল বা আছে যে, একটা উন্নত দেশে কি দারিদ্রতা নেই বা থাকতে পারে না! যাই হোক, আপনারা জানেন কি না জানি না যে, বর্তমানে আমারিকার হোমলেস মানুুষের সংখ্যা নেহাত কম নয়, দিন দিন বাড়ছে এবং তা ভয়াবহ আকারেই দেখা যাচ্ছে! আগে বড় বড় শহরের রাস্তায় বড় বিল্ডিঙ্গের সামনে কয়েকজন দেখা গেলেও এখন ডাউন টাউন গুলোর ফুটপাতে আর হাটাই যাচ্ছে না, এই হোমলেস মানুষ গুলো ফুটপাতেই তাদের ঘর সাজিয়েছে এবং এই দৃশ্য (না দেখলে বুঝবেন না) আমাদের দেশের রেল লাইনের পাশের বস্তিকেও অনেক সময় হার মানায়! আমি মনোযোগ দিয়ে নানান ব্লগারদের বানানো ভিডিও চিত্রগুলো দেখেছি, ভয়াবহ।

ধনী দরিদ্রের এত ব্যবধান সত্যই মেনে নেয়া কষ্টকর, কারো এক জনমে শেষ হবার নয়, আর কেহ পরের বেলাতে কি খাবে সেই চিন্তাতেই সময় পার হচ্ছে। আমেরিকার মূলধারার মানুষ গুলো উগ্র নয়, এরা চাপা স্বভাবের এবং না খেয়েও তাদের তেমন অভিযোগ থাকে না! ভাল ভাল কাজ হারিয়ে নিজে রাস্তার ধারে পড়ে আছে, তবুও যেন অভিযোগ নেই!
একজন ব্লগার হিসাবে জানি এবং আপনাদের বেশী পাঠে অভ্যাস নেই বলে অনেক আলোচনা থেকে বিরত থাকছি! আমি কিছু ভিডিও লিঙ্কে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তবে মানুষের এই দারিদ্রতা কেন বা কি করে একজন মানুষ এমনভাবে রাস্তায় এসে যায়, তার বিশ্লেষণ করলে আমি কয়েকটা পয়েন্ট দেখতে পাইঃ
১) নেশা
২) কর্ম বিমুখতা
৩) বাউল বা বেহমিয়ান জীবন পছন্দ করা
৪) পারিবারিক কলহ, অসন্তোস বা মনোকষ্ট
৫) সরকারের নির্বুদ্ধিতা - সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম নিয়ন্ত্রনে না রাখা এবং সুযোগ না তৈরী করা, সরকার ধনীদের পক্ষে থাকা, বিচারহীনতা ইত্যাদি ইত্যাদি।

উপরে উল্লেখিত প্রতিটা পয়েন্ট নিয়ে ব্যাপক আলোচনা করা যায় এবং এই সকল পয়েন্টের উপর বড় বড় থিসিস লেখা যায়। সেই দিকে যাচ্ছি না। আমরা দারিদ্রতা দেখে অভ্যস্থ এবং পাশ কেটে যাওয়াও আমরা শিখেছি! তবে আমেরিকার মানুষ এই দারিদ্রতা দেখে যে অনেক মনোকষ্ট আছে, তা বুঝা যায়। কার্লিফোনিয়ার (নাম তো শুনেছেন নিশ্চয়) লস এঞ্জেসের এই গৃহহীন রাস্তার পাশে পড়ে থাকা মানুষের ভিডিও গুলোর ভিঊ দেখে বুঝা যায়, মানুষ কি হারে এই সব ভিডিও দেখছে, প্রতিটা ভিডিওর ভিউ মিলিয়ন্স!
আমেরিকাতে নুতন সরকার এসেছে, মিঃ প্রসিডেন্ট জো বাইডেন, তিনি নিশ্চয় এই ব্যাপারে ওয়াকিবাহাল আছেন এবং এই মানুষ গুলোর সংখ্যা তিনি নিশ্চয় কমাবেন। আমেরিকাতে অনেক বড় বড় শহর আছে সে শহরে থাকার মানুষ নেই, বড় বড় দালান কোঠা খালি পড়ে আছে, নিশ্চয় এদের থাকা খাবারের একটা চমৎকার জায়গা হবে। সরকারের শুধু উদ্যোগ নিলেই মানুষ বেঁচে যেত!
দারিদ্রতা সত্যই চরম দুঃখের বিষয়!
শত শত ভিডিও আছে, আমি একটা লিঙ্ক দিলাম, দেখে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


