somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ধর্ম সমালোচনার ভুয়া পান্ডিত্য পরিহার অব্যশক!

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দুনিয়াতে মানুষের ধর্ম বা জীবন যাপনের ধারা আছে প্রায় ১০ হাজারের মত (এটা গুগল তথ্য, এআই অনুসারে প্রায় ৭ হাজার), যা এখনো চলমান, অনেক গোষ্টি সংখ্যায় খুব কমে নেমে এলেও এখনো টিকে আছে, শহরে, গ্রামে বা জঙ্গলে! এখনও এই দুনিয়াতে এমন মানব গোষ্টি আছে, যারা দুনিয়ার এই বর্তমান সভ্যতা (সভ্যতা নিয়ে আরেক দিন আলোচনা হবে) তাদের কোন কাজেই লাগে না বা তারা এর মধ্যেই নেই, পুরাই বাইরে!

আমাকে যদি কেহ জিজ্ঞেস করেন, ধর্ম কি? আমি এক লাইনেই বলবো, ধর্ম হচ্ছে জীবন বিধান, ধর্ম আপনাকে সাহায্য করে সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করে এই দুনিয়া ছেড়ে চলে যেতে!

যাই হোক, কথা বলি, ইসলাম ধর্ম নিয়ে, মুলত ইসলাম কি এবং কেন, কিসের জন্য ইসলাম এত মানুষের মন জয় করছে, পাশাপাশি বিরুদ্ধের মধ্যেও পড়ছে! এক কথায় যদি বলি, ইসলাম ধর্ম প্রায় ধর্ম থেকে কিছুটা আলাদা জীবনমুখী, কঠোর ভাবে পরকালে বিশ্বাসী এবং এই লোকিক দুনিয়া দারীতে খুব একটা আগ্রহ দেখায় না, সাথে এক আল্লাহর প্রতি ইমান এবং তার সামনে হাজিরের ব্যবস্থা এই ধর্মের অনুসারীদের ব্যস্ত করে রাখে এবং ইত্যাদি।

ইসলাম ধর্মের স্ট্রাগল পুরানো, যা শুরুতেও ছিল এখনো আছে। এই যে দুনিয়াতে এখনো প্রায় ইসলাম ছাড়া ৯৯৯৯ ধর্ম আছে, তাদের অভ্যন্তরে বা একে অপরের সাথে তেমন ধন্ধ নেই, তবে এরা সবাই মিলে ইসলাম ধর্মের বিরোধিতা করেই বা ইসলামের বিরুদ্ধে এরা সবাই একই ভুমিকাতেই থাকে। মানে বিষয়টা দাঁড়ায়, ইসলামের বিপক্ষ ব্যপক এবং প্রায় অন্য সব ধর্মই, ইসলাম ধর্মের টিকে থাকার লড়াই অপেক্ষাকৃত কঠিন।

এছাড়া ইসলাম আরেকটা পক্ষকে সব সময় মোকাবেলা করে, এরা হচ্ছে ঘরের মানুষ, এই ঘরের মানুষেরা নিজ ঘরে থেকেই নিজদের বিপক্ষে কথা বলে, নিজ ধর্মের ভুল (!) গুলো অন্যদের জানিয়ে দিতে বা অন্য ধর্মকে সামনে নিয়ে এসে নিজদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে, এরা নামে মুসলিম হলেও কামে ভিন্ন, যদিও এদের নাস্তিক (আসলে তা নয়, এদের মরার পরে সেই ইসলামিক কায়দাতেই মাটিতে কবরস্থ করা হয়) বলা হয়!

ইসলাম শুরু থেকে আজো এমনি প্রতিকুলতা পার করেও এখনো এগিয়েই যাচ্ছে বা গ্রহনযোগ্যতা দিন দিন বাড়ছেই, এর অনেক কারনের মধ্যে একটা হচ্ছে, ভাল জীবন বিধান, ইহকাল পরকাল দুইকালের সমাধান সুন্দর ও সবালীল।

মানুষ যেহেতু অসীম সময় বাঁচে না বা কখন মারা পড়বে জানে না, খুব চিন্তা করার কারন নেই এই জন্যই, যে যে ধর্মে থাকেন তাতেই থাকেন কিংবা খুঁজে যেটা ভাল পান সেটাতে মাইগ্রেট করেন তবে যে ধর্মে আছেন সেটা নিয়ে কটু কথা বলার অধিকার আপনার নেই, পাশাপাশি এই ধর্মে আপনি কিছুতেই সংশোধন, বিয়োজন ইত্যাদির কথা বলতে পারেন না, আপনার দাদার বাবা, দাদা, বাবা আপনাকে যেভাবে যে ধর্মের বিধি শিখিয়েছেন, সেভাবেই এগিয়ে চলুন। অহেতুক লম্ফজম্ফ করার আগে ভেবে দেখুন, এমন অনেকেই করেছিল, তাদের কেহ আর বেঁচে নেই, নেই তাদের নামটাও, আপনি নিজকে সেই তামাশা বানিয়ে শেষে পরাজিত হবেন!

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৮
১৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×