somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আয় ব্যয়ের হিসাব সবার আগে, নাইলে ইজ্জ্বত যাবেই!

০৭ ই জুন, ২০২৩ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন, কিছু ছোট উদাহরণে কথা বলি! ধরেন, আপনি যে কোনভাবে ২০ লক্ষ টাকা জমালেন এবং আপনার মাসিক ইনকাম ৫০ হাজার, মধ্যবিত্ত, আছেন এই শহরেই, বাবা মা আপনার সাথে বা গ্রামে থাকেন, আপনি তাদের মাসে মাসে কিছু টাকাও পাঠান অথবা ধরেন একা থাকেন! এবার আপনি ও আপনার পরিবার মিলে আপনাকে বিবাহ করালো, বিয়েতে আপনিও বেহিসাবীর মত আনন্দ করলেন, প্রচুর বন্ধু বান্ধব গ্রাম্বাসী নিয়ে বিয়ে করলেন, বলে বেড়ালেন মানুষ তো জীবনে বিবাহ এক্টাই করে, টাকা ক্যায়া চিজ হ্যায়!

এই বিয়ে পারপাসে আপনার খরচ হল ধরেন ১০ লক্ষ, যদিও এই টাকায় অতি উত্তম বিবাহ সম্ভব না, তবুও ধরে নিলাম! হাতে থাকলো ১০ লক্ষ আর মাসিক ইনকাম ৫০ হাজার করে! এবার বিয়ের পরে একলা থেকে দোকলা হলেন, স্ত্রীকে নিয়ে দাওয়াত, কক্সবাজার বা এমন স্থানে ঘুরলেন, স্ত্রীকে দেখালেন, বেশ! এর পরে ৫ মাস পরে, আপনার সঞ্চয় ৫ লক্ষ এবং মাসিক ৫০ হাজার! আপনার খরচ বাড়ছে, ভাল বাসা নিলেন এবং মাসে আপনার চলাফেরার ৮০ হাজার করেই লাগছে, মানে ধরেন সেই ৫ লক্ষের সঞ্চয় থেকে ভাঙ্গতে শুরু করলেন! কাউকে কিছু বলতেও পারছেন না, কিছুটা আচ করতে পারলেও যে ফুটানী দেখিয়েছেন, সেটা ভেতরে ভেতরে বুঝতে পারছেন কিন্তু উপায় খুজে পাচ্ছেন না, এদিকে পরিবার স্ত্রী বাজার শপিং সিনেমা চলছেই! মোটামুটি আরো ৬ মাস যেতেই দেখলেন, আর সঞ্চয় নেই, শুধু বেতন বা ইনকাম সেই ৫০ হাজার করে আছে!

এবার হচ্ছে জীবনের আসল রুপ, ইনকামতো বাড়ছেন না, মাসে যে ৩০ হাজার টাকার ঘাটতিতে পড়লেন সেটা হয়ত কয়েকমাস এদিক সেদিক লোনটোন নিয়ে চালালেন, কিন্তু কতদিন? চিন্তায় চিন্তায় চোখে কালি বুক ধড়ফড়! ভাবছেন, মরলেই ভাল, কেন বিয়ে করলাম, ইত্যাদি ইত্যাদি! স্ত্রী ভাল লাগছে না, সংসার মা বাবাকে দেখলেই রেগে যাচ্ছেন!

তবে এখানে বা এই গল্পে, আসল দিক হচ্ছে আপনার প্রশাসনিক অদক্ষতা, সত্য মিথ্যা না বুঝা, ব্যয় রোধ না করা এবং আলগা ফুটানী ইত্যাদি ইত্যাদি!

বিদ্রঃ আমাদের রাষ্ট্র ঠিক এই অবস্থার মধ্যেই পড়েছে - অপশাসন, আলগা ফুটানী, অহেতুক বড় প্রজেক্টে খরচা, ডাকাত চোরদের বিচার না করা, বিদেশ সফর, পাচার, সব মিলিয়েই, এখন ডলার নেই, ফাঁকা! (ছবিঃ ভোরের কাগজ অনলাইন থেকে নেয়া)

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৩ দুপুর ২:৩২
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×