সব বিষয়ে কথা বলা ভাল দেখায় না, তবুও চুপ থাকা দায়। আমাদের বৃহৎ পরিবারের কেহ সরকারী চাকুরী করেন না বা কেহ এখন দরকার মনেও করেন না। আমরা ছোট থেকেই শিখেছি, ধনী বা উন্নত জীবন চাইলে ব্যবসা করো, বিদেশ যাও কিংবা বেসরকারী চাকুরী করো। সরকারী চাকুরী মানে পেটে ভাতের জীবন, তবে বড় পোষ্ট গুলোতে সন্মান মাত্র! যাই হোক, কোটাভিত্তিক পুরা ব্যবস্থা বাতিল করে একদম দেখে শুনে ফিটফাট ব্যক্তিদের সরকার নিযোগ করবে, কারন সরকারের একজন পিয়ন পদের ব্যক্তিও বিচারকের মত, তারো বিবেক হবে টনটনে।

মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানাই (আমার ৩য় মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পরের গার্ড অফ অনার ভিডিও লিঙ্ক দিচ্ছি, আরো একজন ছিলেন, তিনি কোন সুবিধাই পান নাই বা নেন নাই), তাদের ত্যাগকে টাকার বিনিময়ে দেখলেও হবে না। মুক্তিযোদ্ধারা মাসিক ভ্রাতা পাচ্ছেন ২০ হাজার, তিনি না থাকলে তার স্ত্রী পাচ্ছেন ২০ হাজার (চাচীমা পাচ্ছেন), চাকুরীতে এতদিন কোটা পেয়েছেন তাদের সন্তানেরা। সব ঠিক আছে। তবে এখন দেশে মানুষ বাড়ছে, জায়গা কম, সব মিলিয়ে ব্যাপক পরিকল্পনা ও সুশাসনের দরকার।
খুব সহজ হিসাব, প্রয়োজনে এই পরিবার গুলোকে আরো টাকা দিন, যে অঞ্চল অনুন্নত তাদের জন্য স্কুল কলেজ সব ফ্রি করে জাতির সমতা তৈরী করুন, অনুন্নত বা দরিদ্র অঞ্চল গুলোতে ব্যাপক উদ্যোগ নিন, দারিদ্রতা দূরের বিষয় গুলো সামনে আনুন। কোটা দিয়ে সরকারের চাকুরীতে অযোগ্য (অযোগ্য কথাটার আলাদা অর্থ আছে) কাউকে নিয়োগ দেয়া মানেই হল দেশ ধ্বংস করা (যার প্রমান এখন আমরা পাচ্ছি, ঘুষ কমিশনে দেশ এখন মৃত প্রায়)। আর যত ভূয়া সার্টিফিকেটধারী আছে, এদেরও বের করা দরকার জাতির স্বার্থে। যুদ্ধে শহীদের এখনো তালিকা করা হয় নাই, যা সবার আগে দরকার ছিলো, এদের সন্মান সবার আগে। বীরাঙ্গনাদের প্রকৃত সন্মান এখনো দেয়া হয় নাই।
কথা খুব পরিস্কার, সরকারকেই সমাধান করতে হবে, আইন আদালত দেখিয়ে লাভ নেই, সরকার চাইলে যেহেতু সব যোগ বিয়োগ ভাগ করা যায়, তবে তাই করতে হবে। ছাত্রছাত্রীদের দাবী নায্য, তারাও জানে সবার সরকারী চাকুরী হবে না, এত পদ নেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারাও জেনে গেছে রাষ্ট্রে সবার জন্য সমতা দরকার। ফলে সহজ চিন্তায় আসতে হবে, একজন রিক্সাচালকের সন্তান যেমন একজন তেমনি গুলশানে বাবার কোটি থাকা সন্তানও রাষ্ট্রের কাছে তেমন হতে হবে। মেধাহীন, বিবেকহীন কেহ কোন বড় পোষ্টে যে কোন ফাঁকে প্রবেশ মানেই 'দেশ শেষ'! সবার আগে দেশ!
বি দ্রঃ অহেতুক চিন্তা করলাম আর কি, যেখানে আমাদের ভোটাধিকার নেই, সেখানে কে আর সহজ চিন্তা করবে! (ছবিঃ আজকের কাগজ থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



